বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর মহানুভবতা নজিরবিহীন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যে বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনে নিজের মিথ্যা জন্মদিন পালন করে কেক কেটেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় মদদ দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন, ক্ষমতায় থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ১২টা মামলা দায়ের করেছেন, সেই চরম প্রতিহিংসা ও জিঘাংসা পরায়ণ বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়ে চলেছেন তা নজিরবিহীন।’ মঙ্গলবার সচিবালয়েবিস্তারিত পড়ুন

গণমাধ্যমের ওপর ভিসানীতি আরোপ নিয়ে যা বললেন মিলার

বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে চায় দেশটি। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। এ সময় তার কাছে গণমাধ্যমের ওপর সম্ভাব্য ভিসানীতি আরোপ নিয়েও প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের গণমাধ্যমের ওপর সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকায় নিযুক্তবিস্তারিত পড়ুন

এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করে কেউ রেহাই পাবে না বলে হুশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করেছেন, আন্দোলনের নামে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩-১৪ সালের মতো অগ্নিসংযোগ এবং অমানবিক নৃশংসতার মতো ঘটনা ঘটলে কোনো সহনশীলতা দেখানো হবে না। সোমবার লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে তার সম্মানে আয়োজিত একটি কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, বিএনপি-জামায়াত জোট ২০১৩-১৪ সালে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চসহবিস্তারিত পড়ুন

পদার্থে নোবেল পেলেন ৩ জন

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে পদার্থের নোবেল বিজয়ী হিসেবে তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। তারা হলেন- পিয়া অগোস্টিনি, ফেরেঙ্ক ক্রুসজ এবং অ্যান ল’হুইলার। সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে কীভাবে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি হয়, তাদের গবেষণায় সেটি দেখানো হয়েছে। নোবেলজয়ী এ তিন পদার্থবিদবিস্তারিত পড়ুন

আমি আমেরিকার নাগরিকত্ব বাদ দিয়ে দেশে এসেছি: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাদ দিয়ে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্প্রতি মার্কিন ভিসানীতি নিয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমি আমেরিকার নাগরিক ছিলাম। নাগরিকত্ব বাদ দিয়ে এসেছি। খুব কম সংখ্যক লোক নাগরিকত্ব বাদ দিয়ে স্বদেশে ফেরে। আমি মনে করি, দেশ আমাদের বিনা-পয়সায় পড়িয়েছে। দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের আছে, আমি আশা করবো অন্যরাও দেশের প্রতি এ দায়বদ্ধতা প্রদর্শন করবে। স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছি।বিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন

কলারোয়া প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) বিকালে কলারোয়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী নিয়মিত কমিটির সিনিয়র নির্বাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম। দীর্ঘদিন বিগত নিয়মিত কমিটির সাধারণ সভা আহ্বান না করা, আয়-ব্যয়ের হিসাব দাখিল না করাসহ বিভিন্ন কারণে কলারোয়া প্রেসক্লাবের গঠনতন্ত্রের ‘১৪ এর ঙ’ ধারা মোতাবেক সিনিয়র নির্বাহী সদস্য অধ্যাপক এমএ কালাম ওই সভা আহবান করেন। সভা সূত্রে জানা গেছে, গঠনতন্ত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৩য় শ্রেণির ছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আবুল কাসেম: সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগ আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। সোমবার দুপুরে তিনি এ আদেশ দেন। তবে পলাতক থাকায় আসামী আশরাফুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। আশরাফুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিলের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দিনে-দুপুরে বেড়েছে বাইসাইকেল চোরের উপদ্রব

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সদর উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে বাইসাইকেল চোর সিন্ডিকেট৷ উপজেলার বিভিন্ন এলাকায় গত এক মাসে চুরি হয়েছে অন্তত ১৫-২০ টির বেশি বাইসাইকেল। জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া থেকে আখড়াখোলা রোড এলাকা থেকে প্রায় ৫-৬টির মতো বাইসাইকেল চুরি হয়েছে খুবই কম দিনের মধ্যে৷ ভুক্তভোগী মিরান হোসেন (৪৫) জানান, ‘আমি রাস্তার পাশে সাইকেলে তালা দিয়ে ধান দেখতে যায়। ফিরে এসে দেখি আমার সাইকেল নাই৷ আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুজিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

এম ওসমান, বেনাপোল: ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই স্লোগানে যশোরের শার্শায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেসব কথা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেসব কথা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে অন্তর্ভুক্তদের তালিকা আপনারা পেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ ধরনের তালিকা পাইনি। আমাদের কাছে কোনো নাম, যাদের তারা (যুক্তরাষ্ট্র) ভিসা দেবে না, সেটা আমাদের কাছে আসেনি। যেগুলো বলা হচ্ছে সেগুলো মনে হয় সবই অতিরঞ্জিত, সত্যি ঘটনা নয়বিস্তারিত পড়ুন