Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এবার বাল্যবিয়ের আয়োজনের দায়ে কাজী, বরের চাচা ও কনের বাবা কারাগারে

মাদারীপুরে ইতালী প্রবাসী ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে ১০ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কাজী, বরের চাচা ও কনের বাবাকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলার কুলপদ্বী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা হলেন, কালকিনি উপজেলার ভাটাবালী গ্রামের মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৪৫), মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালীবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন নিষেধাজ্ঞাই যথেষ্ট: ব্যারিস্টার পার্থ

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন অনেকটা উত্তপ্ত। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারা সংশ্লিষ্ট থাকবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে এমন সিদ্ধান্তও নিয়েছে দেশটি। আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে বলে মনেবিস্তারিত পড়ুন
সিকিমে বন্যায় নিহত বেড়ে ১৪, ২২ সেনাসহ নিখোঁজ ১০২

ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ২২ সেনাসহ অন্তত ১০২ জন এখনো নিখোঁজ আছেন। এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে এনডিটিভি। রাজ্য সরকার জানিয়েছে, ২৬ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষকে বন্যাদুর্গত এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ২২ হাজার মানুষ এই বন্যায় প্রভাবিত হয়েছেন। খবরে বলা হয়েছে, বুধবার ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ ছিলেন। তার মধ্যে একজনকে উদ্ধার করাবিস্তারিত পড়ুন
মোদি খুব জ্ঞানী: পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বুদ্ধিমান’ বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগেও রুশ প্রেসিডেন্টের মুখে মোদির প্রশংসা শোনা গেছে। সম্প্রতি এক বাণিজ্যিক সম্মেলনে দেশীয় গাড়ি ব্যবহার প্রসঙ্গে মোদির প্রশংসা করেছেন পুতিন। আর এবার ফের ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মোদি খুবই বুদ্ধিমান। খবর আরটির। এক অনুষ্ঠানে পুতিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি খুবই জ্ঞানী মানুষ। তার নেতৃত্বে ভারত অনেক উন্নয়ন করছে।বিস্তারিত পড়ুন
আসেন, খেলা হবে : কাজী জাফরউল্লাহকে নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘চাচা (কাজী জাফরউল্লাহ) আসেন, খেলা হবে। চার বছরে মাঠে নেই, মাঠে আমি আছি, খেলা হবে। আমি এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করেছি। বুধবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসনে অবস্থিত চরহাজীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিক্সন চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ করেছি। বিদ্যুৎ, রাস্তাঘাট যে উন্নয়ন করেছি তাতেই খেলা হবে। করোনাকালে চাচা কোথায় ছিলেন? চাচা ১০বিস্তারিত পড়ুন
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় খেলাটি মাঠে গড়ায়। ২০১৯ বিশ্বকাপের ফাইনাল থেকেই যেন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। সব শেষ আসরে খেলেছিল দুই দেশ। সেবার সুপার ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ নিজেদের করে নেয় ইংলিশরা। গত চার বছরে তিন সংস্করণ মিলিয়ে দুই দল খেলেছে ২৪টি ম্যাচ। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড। ১০ বারের মোকাবেলায় ৫ জয় কিউইদের। তারা হেরেছে চারটিতে,বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র সফর শেষ করে ৩০ সেপ্টেম্বর লন্ডনে আসেন প্রধানমন্ত্রী।
কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের সম্প্রসারিত নতুন ভবনের ইউএনও’র কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন ইউএনও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেসময় সাংবাদিকরাও তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে অনুরূপ সহযোগিতা কামনা করেন। সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, দীপক শেঠ, কেএম আনিসুর রহমান, আরিফ মাহমুদ, সুজাউল হক, জুলফিকার আলী, জাকির হোসেনসহ কলারোয়ায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দবিস্তারিত পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তফসিল অনুযায়ী, আগামী ৫ নভেম্বর এই দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৩০ সেপ্টেম্বর এই দুই আসনের সংসদ সদস্যরা মৃত্যুবরণবিস্তারিত পড়ুন
রাজনৈতিক প্রতিপক্ষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হয় না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখার সুযোগ নেই। সরকার হীন উদ্দেশ্যে দেশনেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, সরকারকে বলব- রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতি কখনো ভালো হয় না। তাই দ্রুত দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন। অন্যথায় একজন গুরুত্বপূর্ণ, জনপ্রিয় প্রবীণ নাগরিকের সাংবিধানিক অধিকার না দিয়ে তার প্রতি বেআইনি, অমানবিক ও নিষ্ঠুর আচরণ করারবিস্তারিত পড়ুন

