বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রমরমা কোচিং বাণিজ্য বন্ধ করুন: শিক্ষকদের রাষ্ট্রপতি

শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘শিক্ষকদের মধ্যে কেউ কেউ কোচিংয়ের রমরমা ব্যবসা করে যাচ্ছেন। যেটা শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা থেকে কিছুটা দূরে সরিয়ে দিচ্ছে। আপনাদের এ কোচিং ব্যবসা পরিহার করতে হবে।’ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অভিভাবকদেরও সন্তানকে কোচিংয়ে দেওয়ার আগ্রহ কমাতে হবেবিস্তারিত পড়ুন

কবি আসাদ চৌধুরী আর নেই

বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরী অসুস্থ হয়ে কানাডার একটি হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরোন্টোতে লেকেরিজ হেলথ অশোয়া হাসপাতালেশেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন কবির জামাতা নাদিম ইকবাল। তিনি জানান, আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরেই কানাডায় ছেলে ও মেয়ের সাথে ছিলেন। তিনি গত বছর নভেম্বর থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জবিস্তারিত পড়ুন

স্বামী-স্ত্রী পরিচয়ে দুপুরে বাসা ভাড়া, রাতে স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে। স্থানীয় বাসিন্দাবিস্তারিত পড়ুন

কারাবন্দিদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বুধবার কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বন্দি নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। মাশরাফি শুধু টুর্নামেন্ট উদ্বোধন করেছেন এমন নয়, তিনি একটি দলের হয়ে ক্রিকেটও খেলেছেন। উদ্বোধনী দিনে বন্দিদের কেইস টেবিল রাইটার্স ও স্টাফদের কিংস সুপার স্টারের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচবিস্তারিত পড়ুন

‘তলে তলে অনেক কিছু হচ্ছে’, আমি ভুল বলিনি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার ভিসানীতি নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে’। তার এমন বক্তব্য দেশজুড়ে আলোচনার মধ্যে এ নিয়ে ফের কথা বলেছেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা—এই বৈঠকের বিষয়টি কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তা হলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যেবিস্তারিত পড়ুন

কোনো অপরাধ করিনি, শঙ্কিত হব কেন: ড. ইউনূস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে বেরিয়ে এসে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি কোনো অপরাধ করিনি। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুদকের তলবে সাড়া দিয়ে অর্থ পাচারের মামলায় বক্তব্য জানাতে বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের আরও দুই কর্মকর্তা। ওই দুই কর্মকর্তা হলেন—গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। সেখান থেকে বের হওয়ার পর গণমাধ্যম কর্মীরা ঘিরে ধরেনবিস্তারিত পড়ুন

আপনাদের আর রক্ষা নাই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ জেগে উঠেছে, আপনাদের আর রক্ষা নাই। এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেন। অন্যথায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জনগণ আপনাদেরকে ছাড়বে না। তিনি বলেন, আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ এ ভোটচোরদের আর দেখতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তারা আমাদেরকে ভয় দেখায়। হুমকি ধমকি দেয়। কিন্তু কোনো কাজ হবেবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের নিষেধাজ্ঞার আহ্বান

বাংলাদেশে দুটি নির্বাচন ছিল বিতর্কিত ও অনিয়মে ভরা: অস্ট্রেলিয়ার ১৫ এমপি

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার ১৫ এমপি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দুটি বিতর্কিত ও অনিয়মে ভরা ছিল বলে তারা মত দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে এক চিঠিতে এ আহ্বান জানান। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিরা যেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে, তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা। চিঠিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়া অত্যন্তবিস্তারিত পড়ুন

শনিবার থেকে বৃষ্টি কমতে পারে

বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের নানা স্থানে টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণ হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী শনিবার থেকে বৃষ্টি কমবে। রোববারের পর আবহাওয়া শুষ্ক হবে। উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর ও ময়মনসিংহসহ অনেক জায়গায় আরও দু-একদিন বৃষ্টি থাকবে। চট্টগ্রামে ভারি বর্ষণ হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবংবিস্তারিত পড়ুন

শিল্পমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এর সাথে বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহষ্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে মন্ত্রী বলেন, আমরা অবকাঠামোখাতে প্রভূত উন্নতি সাধন করেছি। এখানে বিনিয়োগ করার অনেক ক্ষেত্র রয়েছে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা এ সুযোগ নিতে পারে। আমরা নিজস্ব ব্র্যান্ডের গাড়ী তৈরির চেষ্টা করছি। তিনি এ বিষয় সহযোগিতা কামনা করেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবিস্তারিত পড়ুন