বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন

কলারোয়া প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকালে কলারোয়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী নিয়মিত কমিটির সিনিয়র নির্বাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম।

দীর্ঘদিন বিগত নিয়মিত কমিটির সাধারণ সভা আহ্বান না করা, আয়-ব্যয়ের হিসাব দাখিল না করাসহ বিভিন্ন কারণে কলারোয়া প্রেসক্লাবের গঠনতন্ত্রের ‘১৪ এর ঙ’ ধারা মোতাবেক সিনিয়র নির্বাহী সদস্য অধ্যাপক এমএ কালাম ওই সভা আহবান করেন।

সভা সূত্রে জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত কমিটির মেয়াদ উত্তীর্ণের কমপক্ষে একমাস পূর্বে সাধারণ সভায় আহ্বায়ক কমিটি অথবা নিয়মিত কমিটি গঠনের উল্লেখ থাকলেও বারবার অনুরোধ করা সত্ত্বেও কোন সাধারণ সভা আহ্বান করা হয়নি। এমন পরিস্থিতিতে গঠনতন্ত্রের ‘১৪ এর ঙ’ ধারা মোতাবেক অনুষ্ঠিত সোমবারের এই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের গতিশীলতা ও পূর্বের সুনাম, ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে সিনিয়র সাংবাদিক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামকে। কমিটির অপর দুইজন হলেন- যুগ্ম আহ্বায়ক সরদার জিল্লুর ও সদস্য সুজাউল হক।
এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, অধ্যাপক এমএ কালাম, সুজাউল হক, প্রভাষক আরিফ মাহমুদ, আবু রায়হান মিকাইল, সরদার জিল্লুর, অহিদুজ্জামান খোকা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান