Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে সাংবাদিক মাসুদ পারভেজের দাদি আর নেই

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক কালের চিত্র’ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন এর দাদি ও কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া নিবাসী মরহুম আলহাজ্ব সোলায়মান সরদারের স্ত্রী অজিয়া খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আগরদাঁড়ীর পরানদহা গ্রামে এমপি রবির উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ : জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২সেপ্টেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরানদহা গ্রামে সালামের চাতালে আগরদাঁড়ী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে।বিস্তারিত পড়ুন
দেবহাটায় সাংবাদিক আ. সালামের পিতার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

দৈনিক যশোর পত্রিকার ভ্রাম্যামান প্রতিনিধি আব্দুস সালামের পিতা রব্বানী দফাদার (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি হার্ডের সমস্যা নিয়ে অসুস্থ বোধ করলে প্রথমে সদর হাসপাতাল। পরে মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, একপুত্র, ২ কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরকালে পাড়ি দেন। বাদ জুম্মা জানাজা নামাজবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দর বায়তুন নুর জামে মসজিদের কমিটি গঠন

ভোমরা স্থলবন্দরের বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে এ কমিটি গঠন করা হয়। এতে জিএম খোরশেদ আলমকে সভাপতি, আছাদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি রবিউল ইসলাম, শাহজান কবির, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক শাহিন আলম, প্রচার সম্পাদক গোলাম ইয়াজান (ভ‚ট্ট), ধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের, সদস্য আশরাফুলবিস্তারিত পড়ুন
দেবহাটায় সুশীলন পরিচালক মোস্তফা নুরুজ্জামানের জন্মদিন উদযাপন

দেবহাটায় গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে সুশীলনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামানের ৫৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার দেবহাটা উপজেলার বলফিল্ডে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ছাড়াও শিশু ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, ইম্প্যাক্ট প্লাসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ভিডিও কলের মাধ্যমে এ আয়োজনের জন্য ধন্যবাদ প্রদানের পাশাপাশি অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করেন মোস্তফা নুরুজ্জামান। সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান উক্ত জন্মদিন উপলক্ষ্যে লিখিত বাণী পড়েবিস্তারিত পড়ুন
ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী হাজার কোটি টাকার মালিক!

ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে ভূমিদস্যু নাজিম উদ্দিন। এলাকাবাসি ও ভুক্তভোগিদের লিখিত অভিযোগ থেকে জানা যায় ,লক্ষীপুরের এক হত দরিদ্র পরিবারে নাজিম উদ্দিনের জন্ম, পিতা-আবু তাহের, জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন । সন্তানদের বেশি লেখাপড়া করাতে না পারলেও ছোট বেলা থেকেই জামাতের আদর্শে বড় করেছেন। পিতার অভাবের সংসারের হাল ধরতে ঢাকায় চলে আসেন নাজিম । ভাষাণটেক বস্তিতে অবস্থানকালে মাসিক তিন হাজার টাকা বেতনে ভাঙ্গারীর দোকানে চাকুরী নেন। ধীরেবিস্তারিত পড়ুন
আলু পেঁয়াজ ডিমের সরকার নির্ধারিত মূল্য কাগজ-কলমে, অকার্যকর বাজারে

বেশি মুনাফালোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সরকারি আদেশ উপেক্ষা করেই চলেছে। ফলে ডিম, আলু ও পেঁয়াজের বেঁধে দেওয়া দাম কার্যকর হচ্ছে না। সাত দিন পার হলেও তদারকি সংস্থা বাজারে নির্ধারিত দাম নিশ্চিত করতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১০ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। এরপরও বাড়তি দরেই বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিনতে ক্রেতার এখনো কেজিপ্রতি গুনতে হচ্ছে সর্বোচ্চ ৮০ টাকা। পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে না পেরে অসহায়ত্ব প্রকাশ করে জাতীয়বিস্তারিত পড়ুন
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে তাদের সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুন বাড়াতে বৈশ্বিক সম্প্রদায় বিশেষ করে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের কাছে চারটি প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, মিয়ানমার থেকে উদ্ভূত এই (রোহিঙ্গা) সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আরো বহুগুন বাড়াতে হবে, সব বিকল্পেরবিস্তারিত পড়ুন
জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের তাঁর ছিঁড়ে পানিতে, বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু

মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনসহ নিহত ৪। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা রাত সাড়ে ১২টায় সংবাদমাধ্যমকে জানান, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে বিদ্যুতের তাঁর ছিঁড়ে পানিতে পড়ে। এতে বিদ্যুস্পৃষ্ট হয়ে পাঁচজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দীবিস্তারিত পড়ুন
লাগেজের ভেতরে মানুষের কাটা হাত-পা

চট্টগ্রাম নগরের ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজের ভেতরে মানুষের কাটা হাত-পা পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লাগেজের ভেতরে মানুষের হাত-পায়ের টুকরা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে হাত ও পায়ের আটটি টুকরা উদ্ধারবিস্তারিত পড়ুন

