শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আওয়ামী লীগের সমাবেশও শুক্রবার

পুলিশের আপত্তির কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বাদজুমা নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিরোধী এ দলটির মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনের পূর্বঘোষিত শান্তি সমাবেশও একদিন পিছিয়ে দেয়া হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বলেছেন, শুক্রবার পুরনো বাণিজ্যমেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জানা গেছে- মাঠ প্রস্তুত না থাকায় বৃহস্পতিবারের বদলে শুক্রবার সমাবেশ করবে তারা। আওয়ামী লীগের দফতর সম্পাদকবিস্তারিত পড়ুন

বিএনপির মহাসমাবেশ শুক্রবার, উসকানিতে পা না দেয়ার আহ্বান

২৭ জুলাইয়ের ঢাকার মহাসমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এ সময় সমাবেশ সফল করতে আসা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে শুক্রবার ২৮ জুলাই যোগ দিয়ে সরকারের পতনকে তরান্বিত করবেন। এদিকে, ২৭ জুলাই মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। পূর্ব ঘোষিত এ সমাবেশেরবিস্তারিত পড়ুন

১৩ রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ১২ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের ডেকে সতর্ক করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রদূতদের ব্রিফ করার জন্য ডাকা হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে পশ্চিমা ১৩ কূটনীতিকের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ। তাদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি, তাদের ডেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কাউটসের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়া উপজেলা স্কাউটসের বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) কলারোয়া আলিয়া মাদ্রাসা চত্বরে উপজেলা স্কাউটসের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ জাতীয় ফুটবল টু্র্নামেন্ট-২০২৩ এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। বালকদের ১ম সেমিফাইনাল খেলায় খোরদো ৫-০ গোলে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ২য় সেমিফাইনালে জালালাবাদ ২-০ গোলে ধানঘোরাকে এবং বালিকাদের ১ম সেমিফাইনালে কাশিয়াডাঙ্গা ২-০ গোলে দক্ষিণ ধানদিয়াকে ও ২য় সেমিফাইনালেবিস্তারিত পড়ুন

দেবহাটায় পিস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা

দেবহাটায় পিস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে পিস কর্নসোটিয়ামের আওতায় রূপান্তরের সহযোগিতায় অভিজ্ঞতা কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সাইকো সোশাল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুস সত্তার, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজগার আলী, পারুলিয়া ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত কলারোয়ার নারী উদ্যোক্তা শিখা রানী আজ অনেকের রোলমডেল

নানান প্রতিকূলতা চড়াই উৎরাই পেরিয়ে সাতক্ষীরার কলারোয়ার শিখা রানী চক্রবর্তী এখন একজন সফল ভার্মি কম্পোস্ট ও কেঁচো কম্পোস্ট সার উৎপাদনকারী নারী উদ্যোক্তা। প্রতি মাসে তার বাড়ির আঙিনায় তৈরি খামার থেকে প্রায় ১০০ মনের বেশি কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে। প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কলারোয়ার শিখা রানী আজ অনেকের রোলমডেল। জানা গেছে, বিগত কয়েক বছর জমিতে এ জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা ও ফসলের উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের কাছে বিগত ১০ বছরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দু’দিনের রিমান্ডে রাজশাহীর বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন সাতক্ষীরা আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- শীর্ষক প্রতিপাদ্যে মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন।বিস্তারিত পড়ুন