শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আওয়ামী লীগ ও বিএনপি কে মাঠে সমাবেশের পরামর্শ ডিএমপির

আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই শুক্রবার ঢাকায় সমাবেশ ডেকেছে। তারা যথাক্রমে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ও নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে দুই দলকেই মাঠে সমাবেশ করার পরামর্শ দেয়া হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেয়া হয়েছে। তবে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্টবিস্তারিত পড়ুন

অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

দেশে সহিংসতা বৃদ্ধি ও অপশাসন বেড়ে যাওয়ায় আফ্রিকার দেশ নাইজারের সেনাবাহিনীর একটি অংশ ক্ষমতা দখল করেছে। তারা সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। জারি করেছে কারফিউ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যায়, আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছেন একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এর আগে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন সৈন্যরা। বুধবার (২৬ জুলাই) রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনেবিস্তারিত পড়ুন

২ আগস্ট তারেক-জোবায়দার দুর্নীতি মামলার রায়

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য রেখেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন দুদকের উপ-পরিচালকবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৫০০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ বিএনপির

বিএনপির মহাসমাবেশ সামনে রেখে গত এক দিনে ঢাকায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, আমি আগেও বলেছি, যত বাধা দেবেন, যত গ্রেফতার করবেন, তত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হবে। তারা আরও বেশি দলে দলে সমাবেশ সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। গত ২৪ ঘণ্টায় আমাদের পাঁচ শতাধিকবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের জন্য এলো যে দুঃসংবাদ

ইউরোপের বেশিরভাগ দেশে বর্তমানে ভিসামুক্ত প্রবেশাধিকার পান যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীরা। তবে সেই সুবিধা আর বেশি দিন থাকছে না। আগামী বছর থেকে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে মার্কিনিদের। যুক্তরাষ্ট্রসহ ভিসামুক্ত প্রবেশাধিকার আছে- এমন ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ২০২৪ সাল থেকে ইউরোপ ভ্রমণের আগে ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থায় (ইটিআইএএস) অনুমতির জন্য আবেদন করতে হবে। আট ডলার ব্যয়ে এই আবেদন করতে হবে। জানা যায়, ইউরোপে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মধ্যে সীমান্তকে আরওবিস্তারিত পড়ুন

৯ জন প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। নিয়মানুযায়ী পরবর্তীতে এ কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন

পুলিশের ২০ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ২০ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) ৯ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) ৮ ও পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে তিনজনসহ মোট ২০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাবে ২৫ শতাংশ ছাড় পাবেন জিপি স্টার গ্রাহকরা

হলিস্টিক ওয়েলবিং এবং পারসোনাল গ্রোথ সম্পর্কিত স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন-এ ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রহকরা। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। গ্রামীণফোনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রিমিয়াম সেগমেন্ট বিভাগের হেড অব অ্যাকুইজেশন অ্যান্ড মনিটাইজেশন মো. রিয়াজ আল ফারুক এবং ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন-এর ফাউন্ডার মোহাম্মদ শহিদুল্লাহ ও কো-ফাউন্ডার মনোয়ারা চৌধুরী। ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন বিস্তৃতবিস্তারিত পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ শুক্রবার

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৮ জুলাই, শুক্রবার। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। পরে প্রধানমন্ত্রী অনলাইনে এ ফলাফল প্রকাশের ঘোষণা দেবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার মধ্যে অনলাইনে পরীক্ষার ফলাফল পেয়ে যাবে।বিস্তারিত পড়ুন

সাময়িক রাজপথ ছাড়লেন জাতীয়করণের আন্দোলনরত শিক্ষকরা

ঢাকায় বিএনপি-আওয়ামী লীগসহ রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজধানীতে অরাজক পরিস্থিতির আশঙ্কায় রাজপথ ছাড়লেন আন্দোলনরত শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে অব্যাহত কর্মসূচিতে হঠাৎ করেই বুধবার সন্ধ্যায় ছন্দপতন ঘটে। নিরাপত্তার স্বার্থে এদিন সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত রাজপথে থাকবেন না শিক্ষকরা। তবে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে বিভিন্ন শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সামনেই অবস্থান করবেন। শুক্রবার দুপুর ২টার পর থেকে ফের রাজপথে আন্দোলন অব্যাহত থাকবেবিস্তারিত পড়ুন