শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলী আটক

সাতক্ষীরার কলারোয়ার শীর্ষ জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌরসদরের বুঝতলা নছিমন স্ট্যান্ডের একটি কম্পিউটার দোকান থেকে পুলিশ তাকে আটক করে। আটক আহম্মদ আলী (৫৫), উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের মৃত নুর আলীর পুত্র। পৌরসভার গদখালী গ্রামে তার স্থায়ী আবাস হলেও বর্তমানে তিনি বেশিরভাগ সময় খুলনায় পরিবার নিয়ে বসবাস করেন। মাওলানা আহম্মদ আলী কলারোয়া আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ পদে দায়িত্বরত। তিনি পৌর জামায়াতের সাবেক আমীর। ঘটনার সত্যতাবিস্তারিত পড়ুন

হার না মানা উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

ফেসবুকে বদলেছে বেনাপোলের জান্নাতুনের ভাগ্য

সময় এসেছে পরিবর্তনের। জ্ঞান বিজ্ঞানের যুগে ইটারনেট এর প্রসারে সময়োপযোগী সিদ্ধান্তে দ্রুত বদলে যাচ্ছে আর্থ সামাজিক অবস্থা। ইন্টারনেটের বদৌলতে ব্যবসা পৌঁছে গেছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। নারী পুরুষ কেউ পিছিয়ে নেই। ঘরে বসেই চলছে অনলাইনে রমরমা ব্যবসা। তবে অনলাইন ব্যবসার প্রচার ও প্রসারে নারীরাই এগিয়ে। ভেনচার ক্যাপিটাল রিসার্চ ডাটাবেজ পিচবুক থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান-২০১৯-এর তথ্য মতে, পৃথিবীর মাত্র দুই শতাংশ নারীর কাছে তাদের ব্যবসা পরিচালনার মূলধন থাকে। যেখানে পুরো পৃথিবী দিচ্ছেবিস্তারিত পড়ুন

তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি!

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, স¤প্রতি তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামের ওয়াদুদ শেখের পুত্র ট্রাক চালক ইয়াছিন আলি’র (১৭) সাথে যশোর জেলার বাঘারপাড়া এলাকারবিস্তারিত পড়ুন

কেশবপুরে যশোরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, সাহিত্য মেলার উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক। বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জমকালো আয়োজনে সাতক্ষীরায় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি , আলোচনা সভা ও কেককাটা। বৃহস্পতিবার বেলা ১১টায় নবারুণ মোড়স্থ সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে র্যালি বের হয়। সমগ্র আয়োজনে শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রতিরোধে আলোচনা সভা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদরের কাশেমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় বুধবার সকালে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশেমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মো. মিজানুর রহমানবিস্তারিত পড়ুন

পুলিশের অনুমতি

নয়াপল্টনেই বিএনপি আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ.লীগের সমাবেশ

শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে সমাবেশের জন্য ২৩ টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। রাজধানীর নয়াপল্টনে শুক্রবার (২৮ জুলাই) বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। অন্যদিকে, আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশের অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, দুই দলকে ২৩টি শর্তে সমাবেশেরবিস্তারিত পড়ুন

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত আন্দোলনকারী শিক্ষকদের

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষকরা। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লাগাতার কর্মসূচির ১৭তম দিনে বৃহস্পতিবার কম উপস্থিতি নিয়ে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনকারী বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ জানিয়েছেন, বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশের ঘোষণা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের কর্মসূচি না করার অনুরোধ জানানো হয়েছিল। তবে তারা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচি, তাই কর্মসূচি একেবারেবিস্তারিত পড়ুন

সরকারবিরোধী কর্মসূচিতে বিএনপি-জামায়াতের ভিন্ন অবস্থান ‘কৌশলগত’!

সরকারবিরোধী চলমান কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কৌশলগত অবস্থানে রয়েছে। অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি থাকায় রাজনৈতিক মহলে এ নিয়ে নানা মুখরোচক গল্প শোনা যাচ্ছে। জামায়াত নেতারা বলছেন, লক্ষ্য যেহেতু এক সেক্ষেত্রে আবার ঐক্যের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিএনপি নেতারা জামায়াতকে সন্দেহের চোখে দেখছেন। ২৮ জুলাই বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল রাজধানী ঢাকায় সরকারের পদত্যাগ দাবিতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। একই দিনে আবার মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। ২৮ জুলাই,বিস্তারিত পড়ুন

রাস্তায় কোনো ঝামেলা করা যাবে না, জনদুর্ভোগ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীতে সমাবেশ করতে হলে আওয়ামী ও বিএনপিকে একই শর্ত মেনে চলতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, শর্ত হলো- রাস্তায় কোনো ঝামেলা করা যাবে না, জনদুর্ভোগ করা যাবে না। যদি তারা আইন মেনে সমাবেশ না করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। দুটি দল কোথায় সমাবেশ করবেবিস্তারিত পড়ুন