শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপি নেতা গয়েশ্বরকে রাস্তায় ফেলে পেটালো পুলিশ (ভিডিও)

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর পুলিশের বাধার পর বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে আটক করেছে পুলিশ। একটি ভিডিওতে দেখা যায়- কর্মীদের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন গয়েশ্বর। এ সময় তিনি তার দলের নেতাকর্মীদের সংযত করার চেষ্টা করছিলেন। এরপর পুলিশ গিয়ে তাকে আটকের চেষ্টা করে। তবে গয়েশ্বরকে ছাড়তে চাচ্ছিল না কর্মীরা। তাই তাদের আলাদা করতে গয়েশ্বরসহবিস্তারিত পড়ুন

শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর, মাতুয়াইলে বাসে আগুন

রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বেশ কয়েকজন এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা। এ ছাড়া একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। অপরদিকে রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীর বদলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে।  শনিবার দুপুর পৌনে ১২টার দিকেবিস্তারিত পড়ুন

রাজধানীতে পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত

শোক আর মাতমে রাজধানীতে শেষ হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল। মিছিলটি সকাল সাড়ে ১০ টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়। পরে বকশী বাজার, নবকুমার স্কুল, কারারোড, উর্দু রোড, হরনাত ঘোষরোড, লালবাগ, এতিমখানা রোড, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়েছে। শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ র্যাব, সোয়াতসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন। দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদে পালনেবিস্তারিত পড়ুন

‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ ২০২৩ পেলেন কেয়া পায়েল’

স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা একঝাঁক তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ এর সিজন তৃতীয় অনুষ্ঠান। শুক্রবার রাতে রাজধানীর পর্যটন ভবনে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্থাপনায় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এড. রুবিনা আক্তার মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা তুলে দেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস সান্তনু, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারালবিস্তারিত পড়ুন

নড়াইলের লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শনে এসপি সাদিরা খাতুন

নড়াইলের লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। শনিবার (২৯ জুলাই) পরিদর্শন উপলক্ষে থানায় উপস্থিত হলে লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডিবিস্তারিত পড়ুন

বকেয়া বেতন ভাতার দাবিতে না.গঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

বকেয়া বেতন ভাতার দাবিতে ও কারখানা বন্ধ থাকার প্রতিবাদে নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি রপ্তানি মুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিতে শুরু করেন। এক পর্যায়েবিস্তারিত পড়ুন

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

‘সরকার পতনের এক দফা’ দাবি আদায়ে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে বলে জানা গেছে। সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

বহু ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী আশুরা

বহু ঐতিহাসিক ঘটনাবলীতে প্রসিদ্ধ মহররমের আশুরার দিন আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর আরবি বর্ষপঞ্জি হিজরী সনের প্রথম মাস মহররম। মহররম শব্দের অর্থ সম্মানিত। মহররম মাসের দশ তারিখকে আশুরা বলা হয়। আশুরা শব্দটি আরবি শব্দ আশারা থেকে এসেছে। আশারা মানে দশ এবং আশুরা অর্থ হলো দশম। হাদিস শরীফে চান্দ্র বর্ষের বারো মাসের মধ্যে মহররমকেই শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। পবিত্র কোরআনে সুরা তাওবার ৩৬নং আয়াতাংশে উল্লেখ আছে আরবায়াতুন হুরুমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরায় ১ কেজি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১ কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ জুলাই) দিনগত রাত ৯টায় ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে বিজিবি এই অভিযান চালিয়ে স্বর্ণের চালান আটক করে। আটক চোরাকারবারি রবিউল ইসলাম(৫৫) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন উপজেলা স্কাউটসের

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন অভিযান অব্যাহত রেখেছে উপজেলা স্কাউটস। বৃহস্পতিবার কলারোয়া উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের নেতৃত্বে লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল, দমদম হাইস্কুল, বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুল, বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসা, সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল, বুঝতলা বিবিআরএনএস হাইস্কুলে দিনব্যাপী বৃক্ষরোপন করা হয়। এসময় স্কাউটসের ইউনিট লিডার স্বপন চৌধুরী, শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, মিজানুর রহমান, কবিরুল ইসলাম লিটন, শেখ শাহাজাহান আলী শাহিনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগনবিস্তারিত পড়ুন