Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যে কারণে উত্তরার বাসা ছেড়ে গুলশানে উঠলেন মির্জা ফখরুল

ঢাকার বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার তিনি তার উত্তরার বাসা ছেড়ে গুলশানের নতুন ভাড়া বাসায় উঠেছেন। গুলশান-২ নাম্বারের ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন একটি বাসায় দ্বিতীয় তলায় উঠেছেন বিএনপি মহাসচিব। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উত্তরা থেকে দলীয় কাজে আসা-যাওয়া অনেকটা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। প্রচণ্ড যানজটে প্রায়ই অসুস্থবোধ করতেন। এছাড়া ভাবিও (মহাসচিবের স্ত্রী) অসুস্থ। সবকিছু বিবেচনা করেই বাসা পরিবর্তন করেছেন দলের মহাসচিব। জানা গেছে, বিএনপিবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড়ে জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ বিএনপির

ঘূর্ণিঝড় মোখায় জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সারাদেশের নেতাকর্মীদের বলে দিয়েছি যাতে তারা এই ঘূর্ণিঝড় মোকাবিলায় জনগণের পাশে থাকে। আরেকটা হল সরকারকে বলতে চাই এই দুর্যোগে কারো পক্ষপাতিত্ব না করে সব জনগণের পাশে থাকার জন্য। রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। এ সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিতবিস্তারিত পড়ুন
দুর্বল হয়েছে ‘মোখা’

উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং সামান্য দুর্বল হয়েছে। সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১৪ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ (১৪ মে ২০২৩) বেলা ৩টায় সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূলবিস্তারিত পড়ুন
ভারতের কর্ণাটক রাজ্যে বিজেপির পরাজয়, যা বললেন মমতা

আগামী বছর ভারতের লোকসভার নির্বাচন। ২০২৪ সালে নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির শেষের শুরু। কর্ণাটক রাজ্যে ভারতীয় জনতা পার্টির পরাজয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতার কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে এমন প্রতিক্রিয়াই জানালেন। এর সঙ্গে কর্ণাটকবাসীকে এই জয়ের শুভেচ্ছা জানালেন। শনিবার (১৩ মে) মমতা ব্যানার্জীর কলকাতার কালীঘাটের বাড়িতে দেখা করতে আসেন বলিউড সুপারস্টার সালমান খান। দেখা করে বেড়িয়ে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীবিস্তারিত পড়ুন
গরমে অধস্তন আদালতে কোট-গাউন পরতে হবে না

তাপপ্রবাহের মধ্যে সারা দেশের অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরতে হবে না। শুধু সাদা শার্ট কালো প্যান্ট পরেই আদালতের কার্যক্রমে অংশ নেওয়া যাবে। শনিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে উচ্চ আদালতের আইনজীবী ও বিচারকদের ড্রেসকোড অপরিবর্তিত থাকবে।
এবার ৬ বোর্ডের রোববার-সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলের দিকে এগিয়ে আসায় ছয় শিক্ষাবোর্ডে আগামী রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা-২০২৩ এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ওবিস্তারিত পড়ুন
যে দেশ স্যাংশন দেবে তাদের থেকে কিছুই কিনব না: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় বিশ্বব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬০তম কনভেনশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারপ্রধান বলেন, যে কোনো দেশ এসে বিশাল অংকের টাকা দিয়ে কোনো প্রকল্প করতে বললেবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় মোখা: মহাবিপদ সংকেত

বর্তমান গতিপথ বজায় থাকলে রোববার কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে মোখা। সেসময় ঘণ্টায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বাতাসের গতি। চট্টগ্রাম-কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা; দেশের দুই সমুদ্রবন্দরে জারি করা হয়েছে মহাবিপদ সংকেত। এ ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার আগে মোটামুটি এক দিন হাতে থাকতেই জানমালের ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। কক্সবাজারকে অগ্রাধিকার দিয়ে পাঁচ লাখ মানুষকে সরিয়ে নিতে প্রস্তুত করা হয়েছে দেড় হাজারেরবিস্তারিত পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবিবারের সব পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোকার আঘাতের শঙ্কায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর আগামীকাল রোববারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেদিনের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে। শুক্রবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় মোকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামী রোববার (১৪ মে) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে।
পাকিস্তানে মুক্তির পর বাসভবনে ফিরেছেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরের জামান পার্কে তার বাসভবনে ফিরে এসেছেন। সাবেক এই প্রধানমন্ত্রী জানান, ‘ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল তাকে লাহোর থেকে রওনা হতে বাধা দেওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান। তিন ঘণ্টা তাকে অপেক্ষায় রাখা হয়েছিল, পুলিশ ইন্সপেক্টর দাবি করেছিলেন বাইরে বের হওয়া তার জন্য অত্যন্ত বিপজ্জনক।’ তারপর তিনি সেই ইন্সপেক্টরকে বলেছিলেন, ‘তুমি যদি আমাদের যেতে না দাও, তাহলে আমি পুরো পাকিস্তানকে বলনো তুমি আমাদেরবিস্তারিত পড়ুন

