রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার চাকরি বাতিল

ভারতের পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে ৩৬ হাজার চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। প্রাথমিক বিদ্যালয়ের এক দুর্নীতি মামলায় এই রায় দেন কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের তালিকা থেকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন তাদের নিয়োগ নিয়ে বিগত কয়েক বছর ধরে বিতর্ক চলছে। মোট ৪২ হাজার ৫০০ জনকে নিয়োগবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় পাঁচ বোর্ডে রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শুক্রবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ মে অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডে ওই দিনের পরীক্ষা যথারীতি হবে। রোববারবিস্তারিত পড়ুন

এক সুতোয় গাঁথা হলো কলারোয়া প্রেসক্লাব

এক সুতোয় গাঁথা কলারোয়া প্রেসক্লাব। কলারোয়া প্রেসক্লাবের দুই অংশের একীভূতকরণে সমন্বয় সভায় ঐক্যের ডাক দেন সিনিয়র সাংবাদিক নেতারা। ঐক্যবদ্ধতার এক সুরে শামিল হন প্রেসক্লাবের দুই অংশের সাংবাদিকরা। তাতে যোগ দেন আরো কয়েকজন সক্রিয় সাংবাদিক। সভায় উপস্থিত প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও মূলধারার নেতৃত্বদানকারী সাংবাদিকসহ বক্তরা বলেন, ‘সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের ভালোর জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নেই। কোন দুররিসন্ধি থাকলে ঐক্য বাধাগ্রস্ত হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের পুরনো ঐতিহ্য পুনরুদ্ধারসহ আগামীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এলএসডি মাদকদ্রব্য ও গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় পৃথক অভিযানে ৪ বোতল এলএসডি মাদকদ্রব্য ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ মে) রাতে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, ৪ বোতল এলএসডি মাদকদ্রব্যসহ উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের পুত্র সাহেব আলী (৪৫)কে এবং ১০০ গ্রাম গাঁজাসহ কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের পুত্র নাজমুল হোসেন (২৭)কে পুলিশ গ্রেফতার করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন

অসহনীয় গরম উপেক্ষা করে ধান তুলতে ও চাল প্রক্রিয়ায় কর্মব্যস্ত কলারোয়ার কৃষকেরা

প্রচন্ড তাপদাহে শরীর যেনো নিস্তেজ হয়ে যাচ্ছে। তার উপর শরীর থেকে যে পরিমান ঘাম ঝরছে, তাতে মানুষ অল্পতেই দূর্বল হয়ে পড়ছেন। কাজে অনিহা দেখা দিচ্ছে। কিন্তু শত রোদ, তাপকে উপেক্ষা করে রোজগারের তাগিদে মাঠের ফসল ঘরে তোলার প্রয়োজনে মরিয়া হয়ে দিন রাত এক করে চেষ্টা চালাচ্ছেন সাতক্ষীরার কলারোয়ার কৃষকেরা। ধান কাটা, বাধা, বহন, ঝাড়া, শুকানো ও চাউল করার প্রতিটি প্রক্রিয়ায় কর্ম ব্যস্ত সময় পার করছেন গ্রামাঞ্চলের সব এলাকার প্রায় প্রতিটি ঘরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় দন্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় নিম্ন আদালতের রায়ে দণ্ডিত ছয় আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিন পাওয়া আসামিরা হলেন- গোলাম রসুল, জহুরুল ইসলাম, তাওফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুর রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম। আসামিদের পক্ষে শুনানি করেন গাজী মো. মোহসীন ও শাহানারা পারভীন বকুল। রাষ্ট্রপক্ষে শুনানি করেনবিস্তারিত পড়ুন

তীব্র গতিতে ধেয়ে আসছে ‘মোখা’

তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। এরই মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এর আগে, এটির অবস্থান সম্পর্কে আবহওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছিল, তার চেয়ে বেশি গতিতেই এগিয়ে আসছে ‘মোখা’। বৃহস্পতিবার (১১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজনগরে নৌকার পক্ষে গণসংযোগে সদর উপজেলা চেয়ারম্যান বাবুু

বতর্মান সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড দেশের জনসাধারণের মাঝে প্রচার ও সরকারের সকল ধরণের সহযোগিতা নিয়ে আবারো আওয়ামী লীগ ক্ষমতাই আসবে- এই প্রত‍্যয় নিয়ে বুধবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন এর রাজনগর বাজারে নৌকার পক্ষে গনসংযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। লাবসা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ আবু সুফিয়ান সজল, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

ভারতে পাচারকালে বেনাপোলে ২ কোটি টাকার স্বর্নসহ ২ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পাচভুলোট সীমান্ত দিয়ে স্বর্নের চালান ভারতে পাচারকালে ২কেজি ৩শ গ্রাম স্বর্নেরবার সহ শাহজামাল ও মামুন নামে ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ বিজিবি। এসময় কৌশলে ভারতের দিকে পালিয়ে যায় আরো ২ চোরাকারবারী। আটক শাহ জামাল বেনাপোল দৌলতপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও মামুন হোসেন একই গ্রামের নওসের আলীর ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান জানান, যশোরের বেনাপোল গোগা সীমান্ত দিয়ে ভারতে একটি স্বর্নের চালানবিস্তারিত পড়ুন

তালায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত

সাতক্ষীরার তালায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান নামক স্থানে বুধবার বেলা ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তাঁর নবজাতক কন্যা সন্তান। নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে সন্তান প্রসবের পর বাচ্চা অসুস্থ হয়ে পড়লে মা-নবজাতককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেওয়া হচ্ছিল। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলেবিস্তারিত পড়ুন