শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক সুতোয় গাঁথা হলো কলারোয়া প্রেসক্লাব

এক সুতোয় গাঁথা কলারোয়া প্রেসক্লাব। কলারোয়া প্রেসক্লাবের দুই অংশের একীভূতকরণে সমন্বয় সভায় ঐক্যের ডাক দেন সিনিয়র সাংবাদিক নেতারা। ঐক্যবদ্ধতার এক সুরে শামিল হন প্রেসক্লাবের দুই অংশের সাংবাদিকরা। তাতে যোগ দেন আরো কয়েকজন সক্রিয় সাংবাদিক।
সভায় উপস্থিত প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও মূলধারার নেতৃত্বদানকারী সাংবাদিকসহ বক্তরা বলেন, ‘সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের ভালোর জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নেই। কোন দুররিসন্ধি থাকলে ঐক্য বাধাগ্রস্ত হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের পুরনো ঐতিহ্য পুনরুদ্ধারসহ আগামী দিনে একসাথে পথ চালার লক্ষে দুই অংশ এক করা হচ্ছে।’

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব।

সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দুই অংশের সিনিয়র সাংবাদিক শিক্ষক দীপক শেখ, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ রাশেদুল হাসান কামরুল, হাসান মাসুদ পলাশ, এম এ সাজেদ, আতাউর রহমান, আরিফ মাহমুদ, সুজাউল হক, আবু রায়হান মিকাইল, সরদার জিল্লুর রহমান, ওহিদুজ্জামান খোকা, সাইফুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম লিটন, জাহাঙ্গীর হোসেন, রাজু রায়হান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
পরে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ একত্রে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা