সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিশ্ব কবির ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮মে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্বকবির ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন

কলারোয়ায় নৃত্য ও সাংস্কৃতিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালিত হয়েছে। সোমবার (৮ মে) বিকেলে রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে এক সংস্কৃতি ও আলোচনা সভার আয়োজন করেন কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি। যেখানে আলোক প্রজ্বলন, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসন নানা আয়োজনে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় “বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস” পালিত

কলারোয়ায় বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস- ২৩’ পালিত হয়েছে। সোমবার (৮ মে) দিবসটি পালনে আলোচনা সভা, বৃক্ষরোপন, রচনা প্রতিযোগীতা ও ঘূর্ণিঝড় ‘মোচা’ মোকাবেলায় আগাম প্রস্তুতিতে ফাস্ট এইড ও উদ্ধারকার্যের মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কলারোয়া উপজেলা দলের আয়োজনে পাবলিক ইনস্টিটিউটে চত্বরে দলনেতা মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমের অংশ হিসাবে “করোনা ভাইরাস” প্রতিরোধে সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভূমিকা শীর্ষক অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় ২৮বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩ দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন

কলারোয়ায় ৩ দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলা-২৩’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলাটি অনুষ্ঠিত হয়। সোমবার (৮ মে) সকাল ১১টায় মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। পরে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও স্টলবিস্তারিত পড়ুন

আরো খবর

আশাশুনিতে কৃষকলীগের ধানকাটা উৎসব পালন

আশাশুনি উপজেলার বড়দলে এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা। সোমবার সকাল ৮ টায় বড়দলের ফকরাবাদ গ্রামে কৃষক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার শেফালী রানী শীলের জমির ধান কেটে দেওয়া হয়। ফকরাবাদ মৌজায় বড়দল ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার সাধন চন্দ্রের স্ত্রী শেফালী রানী শীল দেড় বিঘা জমিতে ব্রি ৫০ ধান চাষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রাম পুলিশদের মাঝে পোষাক, বাইসাইকেল বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোষাক, অন্যান্য সরঞ্জামাদি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ মে) সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর সহকারী কমিশনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“মানবতার শক্তিতে বিশ্বাস রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৩ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) সকাল ৯টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিস্তারিত পড়ুন

সুুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বনবিভাগের

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। শনিবার সকাল থেকে বন বিভাগ মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্য সুন্দরবন সংলগ্ন নদীর পানিতে ব্যবহার বন্ধে এ উদ্যোগ নিয়েছে বন বিভাগ সাতক্ষীরা। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, পর্যটকেরা সুন্দরবনে প্রবেশের সময় সঙ্গে করে প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের পাত্রে খাবার, ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম প্লেট,ওয়ান টাইম চায়ের কাপ, চিপসের প্যাকেটসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

শিশুকে কাঁদালেই মিলবে পুরস্কার!

প্রতিবছর জাপানে পালিত হয় ব্যতিক্রমী এক উৎসব ‘নাকি সুমো’। এ উৎসব ৪০০ বছরের পুরোনো। উৎসবে শিশুদের আনা হয় কাঁদানোর জন্য। গোটা জাপানেই বেশ আয়োজন করে পালিত হয় এটি। অবশ্য অঞ্চলভেদে পাল্টে যায় উৎসবের ধরণ। কথিত আছে, শিশুদের অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় দেশটিতে এই উৎসব পালন করা হয়। এই উৎসবের একটি প্রতিযোগিতায় কুস্তিগিরেরা নানারকম মুখভঙ্গি ও আওয়াজ করে শিশুদের ভয় দেখায়। যে শিশু প্রথম কেঁদে ওঠেবিস্তারিত পড়ুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে নিরাপত্তা জোরদারে বেনাপোলে-পেট্রাপোল বন্দরে দুইদিন আমদানি-রফতানি বন্ধ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসছেন মঙ্গলবার (৯ মে)। সেখানে একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার (৮ মে) ও মঙ্গলবার (৯ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে বন্দর সূত্রে জানা গেছে। অমিত শাহর আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় বিএসএফ ও পুলিশবিস্তারিত পড়ুন