Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মামলার জট আমাদেরকে চিন্তিত করেছে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলার জট আমাদের চিন্তিত করেছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘ দিনেও বিচার না পায়, তাহলে একসময় তারা আদালতের প্রতি বিশ্বাস হারাতে পারে। মামলা থাকবে কিন্তু যাতে জট না হয়- যাতে সহনীয় পর্যায়ে থাকে সে চেষ্টা আমরা করে যাচ্ছি। বুধবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণের স্থান পরিদর্শন ও ভিত্তি প্রস্তুর স্থাপন শেষেবিস্তারিত পড়ুন
শরীয়তপুরে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় কৃর্তিনাশা নদিতে গোসল করতে গিয়ে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন একই উপজেলার রাজনগর ইউনিয়নের কাজি কান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে মৌ আক্তার (১৩), নয়ন মাদবর কান্দি গ্রামের শওকত খানের মেয়ে সূচনা আক্তার (১৩)। অপর আরেক ঘটনায় নিহত হয়েছে কেদারপুর গ্রামের শুকুর আলীর মেয়ে তানিশা (৭), জাজিরা উপজেলার মোহর খার কান্দি গ্রামের সুমন মিয়ার মেয়ে সুরাইয়া আক্রার (৭)। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ২ টারবিস্তারিত পড়ুন
চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

দেশের আকাশে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২২ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল। হিজরি রমজান শেষে শাওয়ালবিস্তারিত পড়ুন
নতুন কোনো হুমকি নেই, অতীত মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদ জামাতকে কেন্দ্র করে নতুন কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ঈদ জামাতে কোনো হুমকি নেই, তবে শোলাকিয়া ঈদগাহে অতীতের দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা দেশে কোটি মুসলমান ঈদের নামাজ আদায় করবেন। ঢাকায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের কর্ণধার, মানবিক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। তিনি বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ” – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গানের সুরে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে। আমি সাতক্ষীরা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদবিস্তারিত পড়ুন
১২ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ৭ হাজার মোটরসাইকেল

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের শুরুর প্রথম দিনে প্রথম প্রথম ১২ ঘণ্টায় পার হয়েছে ৭ হাজারের বেশি মোটরসাইকেল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ হাজার ১০৫টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে। এ তথ্য নিশ্চিত করে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন বলেন, প্রথম দিনে সামগ্রিক অভিজ্ঞতা বেশ ভালো, কারণ বেশিরভাগ মোটরসাইকেল চালক নির্দেশাবলি মেনে লেন অনুসরণ করেছেন। শর্তসাপেক্ষে পদ্মাবিস্তারিত পড়ুন
এবার প্রধানমন্ত্রীর উপহারের ২০০ মডেল মসজিদে ঈদ জামাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। মডেল মসজিদসমূহে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত আয়োজন করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ওবিস্তারিত পড়ুন
ভিসা প্রদানে ঘুষ নেওয়ায় মালয়েশিয়ান দূতাবাসের ২ কর্মকর্তা রিমান্ডে

বাংলাদেশি পর্যটক ও শ্রমিকদের ভিসা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশস্থ মালয়েশিয়া দূতাবাসের দুই কর্মকর্তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে ও দি স্টারের। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা শেষ হবে। গ্রেফতাররা ঢাকার মালয়েশিয়া দূতাবাসের দুই এনফোর্সমেন্ট এজেন্সি কর্মকর্তা। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। এই দুই কর্মকর্তাকে এরইমধ্যে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি সূত্রের ফ্রি মালয়েশিয়া টুডে ও দি স্টারের খবরে বলা হয়,বিস্তারিত পড়ুন
সৌদিসহ যে ১৫ দেশে ঈদ উদযাপিত হচ্ছে

গত কয়েকদিন ধরে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সম্ভবত শাওয়াল মাসের তথা ঈদুল ফিতরের চাঁদ দেখা। বিশ্বের কোন দেশে কবে চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন মহল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে শেষপর্যন্ত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ উদয় হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে শুক্রবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে আগামী শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদবিস্তারিত পড়ুন
ঈদের জামাতে কাবা প্রাঙ্গণে লাখ লাখ মুসল্লি

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনেই শেষ হয়েছে এবারের রমজান। শনিবার ভোরে কাবা প্রাঙ্গণে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন। কাবা প্রাঙ্গণে ঈদের নামাজে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ। কাবা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের রাস্তাও মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। খবর হারামাইন শরিফাইনের এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে ২৮ রমজানের রাতে একসাথে ২.৫ মিলিয়নের বেশি লোক খতমে কোরআন নামাজে অংশগ্রহণ করেছে।বিস্তারিত পড়ুন

