সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশের যেসব স্থানে পালিত হচ্ছে ঈদুুল ফিতর

সৌদি আরবের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। আজ দেশটিতে ঈদ উদযাপন করছেন মুসলমানরা। বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা না গেলেও সৌদির সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর পালিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালী, ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, দিনাজপুর, লালমনিরহাট, লক্ষ্মীপুর ও পিরোজপুর, ফরিদপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। চট্টগ্রাম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসববিস্তারিত পড়ুন

জুম্মা দিয়ে শুরু জুম্মা দিয়ে শেষ

এবার রমজানে ৫ জুম্মা, জুম্মাতুল বিদা আজ

এবার পবিত্র রমজান মাস শুরু হয়েছিলো পবিত্র জুম্মার দিনে। সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে আজ রমজানের শেষ দিন, এদিনো জুম্মার দিন। সবমিলিয়ে এবারের রমজানে জুম্মার দিন পড়লো ৫টি। অর্থাৎ ৫ জুম্মার দিন পেলো মুসলমানরা। এদিকে, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ। যা মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা নামেও পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্যদিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। এ দিন মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা

বিএনপির সাবেক এমপি হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন ও ৪৪ জনের ৭ বছর করে কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার দুটি মামলার রায় ঘোষণা করেছে সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল। ওই মামলার অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি অংশের প্রত্যেকটিতে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল কাদের বাচ্চু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনজু ও সাবেক ছাত্রদল নেতা আরিফুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) অভিযান চালিয়ে চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের আমিরুল ইসলাম আমির (৩৬)কে ১ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। সে ওই গ্রামে মৃত ইনছান আলীর ছেলে। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কলারোয়ার জালালাবাদে ৬৪০ অসহায় পরিবার পেলো ঈদ উপহারের চাল

কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়নে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ওই ইউনিয়নের ৬৪০ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ -স্লোগানে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান নিশান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সাবেক পদবী- ইউপি সচিব) আমিনুলবিস্তারিত পড়ুন

অসহনীয় গরম : যশোরের রাজগঞ্জে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

সারা দেশে তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত। এতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। জানা গেছে- গত রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামের সুজান হোসেন (৫০) নামের এক কৃষক তার নিজের ক্ষেতে ইরি-বোরো ধান কাটছিলো। এসময় অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক আক্রান্ত হয়ে ওই ধান ক্ষেতেই মৃত্যু বরণ করেন তিনি। সে ওই গ্রামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৪ হাজার ৬২০ জন অসহায় ও দুঃস্থ সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমিষ্ঠ সংস্থার উদ্যোগে ১০০ জন নারীর অংশগ্রহণে ইফতার কমসূচি পালিত

সাতক্ষীরায় ভূমিষ্ঠ সংস্থার উদ্যোগে ১০০ জন নারীর অংশগ্রহণে ইফতার কমসূচি পালিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল, ২৫ রমজান) সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ সংস্থার প্রধান কার্যালয়ে আইডিইএফ’র আর্থিক সহযোগিতায় ভূমিষ্ঠ সংস্থার বাস্তবায়নে ১০০ জন নারীর অংশগ্রহণ ইফতার কমসূচি পালিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিষ্ঠ পরিচালক পারভিন আক্তার, নারী অধিকারকর্মী তাহেরা পারভিন হিরা, ভূমিষ্ঠ কর্মকর্তা নুরুল হুদা, মনু, ইসমত আরা, ময়না প্রমুখ। স্থানীয় নারী অধিকারকর্মী, এলাকার নারী শিক্ষার্থী, শিক্ষক, দরিদ্র গৃহবধূবিস্তারিত পড়ুন

সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে

অবশেষে ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল, সর্বোচ্চ গতিসীমা ৬০ কি.মি.

ঈদে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি মিলেছে। আগামি ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মটরসাইকেল চলবে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে ৬০ কিলোমিটার। মঙ্গলবার একনেকের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

কারাগারে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন অথবা পুরাতন যে কোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।বিস্তারিত পড়ুন