Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী এবং মালিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন। তিনি ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা ইতোমধ্যে তাদের মোবাইল ফোনে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ এপ্রিল তিনি বলেন, রমজানে ব্যবসায়ীদের কষ্ট ও কান্না সহ্য করা যায় না।বিস্তারিত পড়ুন
শেষ কর্মদিবসে জামিন নিতে শত শত মানুষ হাইকোর্টে

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি অথবা রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ঈদ কেন্দ্রিক ছুটি। ফলে সরকারি বিভিন্ন অফিসসহ সচিবালয়ে চলছে ছুটির আমেজ। তাই ঈদের আগে শেষ কর্মদিবসে দেশের উচ্চ আদালত হাইকোর্টে জামিন নিতে ভিড় করেছেন শত শত মানুষ। আগামীকাল বুধবার থেকে অফিস-আদালতের ছুটি শুরু। তাই ছুটির আগে শেষ কর্মদিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আগাম জামিন নিতে এসেছেন হাইকোর্টে। কেউ এসেছেন পারিবারিক মামলায়বিস্তারিত পড়ুন
মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: ডিবি প্রধান হারুন

একের পর এক আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে মন্তব্য করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ডিবিপ্রধান বলেন, আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। সম্প্রতি বড় দুটি আগুন লাগার ঘটনা প্রায় একই সময়েবিস্তারিত পড়ুন
৪ সচিব পদে রদবদল, ১ অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনে ৪ সচিব পদে রদবদল আনা হয়েছে। এছাড়া একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়েরবিস্তারিত পড়ুন
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জের কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা প্রেস ক্লাব এর সিনিয়র সহ.সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহ.সভাপতি আ. রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক এসএম আশরাফুল আজম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফজাল শরীফ,বিস্তারিত পড়ুন
চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। সামাজিক ও মানবাধিকার সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ইছাপুরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন। চট্টগ্রামের আমানবাজার শান্তি কলোনি স্কুল শাখা ও আতুরার ডিপু জাঙ্গাল পাড়া শাখা মিলে সর্বমোট ২৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় এর সভাপতিত্বে ও মোঃ শরীফ খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আলম মিয়ার উদ্যোগে ১ হাজার পরিবারের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাঘবের এলাকায় ১ হাজার পরিবারের এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জবিস্তারিত পড়ুন
রাউটিং-সুইচিং ও ফাইভজি বিষয়ে প্রশিক্ষণ নিলেন বুয়েটের ২৪ শিক্ষার্থী

সম্প্রতি, সফলভাবে চার মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শেষে ২৪ জন শিক্ষার্থীকে একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান এবং হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ঝ্যাংচেং। এসময় আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭৭৪টি পরিবার পেলো ১০ কেজি করে চাল

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭৭৪টি পরিবার পেলো ১০ কেজি করে চাল। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়তায় ওই চাল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। রবিবার (১৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ জনগোষ্ঠির পাশে থাকার প্রত্যয়ে ৭৭৪টি পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান। ভিজিএফ (VGF অর্থাৎ Vulnerable Group Feeding) হলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচির নাম। ভিজিএফ একটি মানবিক সহায়তাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আ.লীগের উপদেষ্টা মফজুলার রহমান খোকনের মৃত্যু, এমপি রবির শোক

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মফজুলার রহমান খোকন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মফজুলার রহমান খোকন রবিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটের সময় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেনবিস্তারিত পড়ুন

