সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জাপানের প্রধানমন্ত্রীর ওপর স্মোক বোমা হামলা, আটক এক

জাপানের পশ্চিমাঞ্চলে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী অক্ষত আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায় স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তব্য দেওয়ার সময় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন এবং তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছেবিস্তারিত পড়ুন

নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তবে তিনি বলছেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরওবিস্তারিত পড়ুন

সব বিষয় মাথায় নিয়ে তদন্ত করা হবে: ডিএমপি

ফায়ার সার্ভিস ইতোমধ্যে অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিউমার্কেট এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা জানেন যে আগের দুটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্তারিত পড়ুন

যে কারণে ফিফায় নিষিদ্ধ বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ

আর্থিক অনিয়ম লুকানোয় বাফুফে সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব ধরনের ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফার ইথিক্স কমিটি দিয়েছে এমন সিদ্ধান্ত। ফিফা জানিয়েছে, বাফুফেকে দেয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। এরইমধ্যে শাস্তির বিষয়টিবিস্তারিত পড়ুন

পুড়ছে দোকান, কাঁদছেন ব্যবসায়ীরা

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে,বিস্তারিত পড়ুন

তীব্র দাবদাহ থাকতে পারে আরো ৮ দিন

বিগত কয়েকদিন ধরে দুঃসহ গরমে দগ্ধ হচ্ছেন মানুষ। কী বা দিন আর রাত, কিংবা ঘরের ভেতরে বা গাছতলায়; কোথাও স্বস্তি নেই। গাছের পাতা নড়ার কারণে যেটুকু বাতাস বয় তাও গরম, লু হাওয়া। এরসঙ্গে এবার বাড়তি যুক্ত হয়েছে ঠোঁট ফাটা আর শরীর জ্বলার সমস্যা। বাতাসে জলীয় বাষ্প খুবই কম। যার প্রভাবে এই দশা। এরচেয়েও দুঃসংবাদ হচ্ছে, আজ গরম আরও বাড়তে পারে। বর্তমানে মৃদু থেকে মাঝারি পর্যায়ের তাপপ্রবাহ আছে। এটা সর্বোচ্চ মাঝারি পর্যায়েবিস্তারিত পড়ুন

ঢাকা বিমানবন্দরে ৮২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ৮২৩ দশমিক ৫২ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা। আটক ব্যক্তি সিভিল এভিয়েশনের চালক সালেকুজ্জামান। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন যে- সালেকুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন। এরপর এক নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণের বার ও চেইন সংগ্রহ করেন তিনি। স্বর্ণ নিয়ে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় গাছ থেকে পড়ে তৌহিদুর রহমান (৪২) নামের এক যুবক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গাছে উঠে ডাল ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে সে মারা গেছে বলে স্থানীয়রা জানায়। তৌহিদুরের ছোট ছেলে মুকুল হোসেন জানান, ‘পার্শ্ববর্তী ধান্যতারা গ্রামের আম ব্যবসায়ী বজলুল রহমানের জনে বা কামলা হিসেবে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে গয়ড়া গ্রামের মৃত আবুল হোসেনের আম গাছে চারজন মিলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কুপিয়ে আহত হওয়ার ৯ দিন পর যুবকের মৃত্যু

হাঁস মুরগির বিরোধে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশির দায়ের কোপে সাতক্ষীরার কলারোয়ায় গুরুতর জখমের ৯ দিন পর শাহীন হোসেন (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) সকালে সে মারা যায়। গত ৪ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামে প্রতিবেশির দায়ের কোপে সে গুরুতর আহত হয়েছিলো। নিহত যুবক দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একব্বার গাজীর পুত্র। তিনি ইসলামী ব্যাংকের এজেন্ট খোর্দ্দ শাখার কমর্রত ছিলেন। ঘাতক আমিনুর রহমান একই গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জমে উঠেছে ঈদ বাজার, দিনের তাপদাহে এড়াতে গভীর রাতেও দোকানপাটে ভিড়

জমজমাট কলারোয়ার ঈদের বাজার। প্রচন্ড রোদ ও তাপদাহকে উপেক্ষা করে নারী-পুরুষ ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন গার্মেন্টসসহ জামা কাপড়, কসমেটিক্স, জুতা ও অন্যান্য দোকানে। এবার নারী ক্রেতাদের আধিক্যতা বেশ লক্ষণীয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দোকানে। দিনের বেলায় অধিক গরম পড়ায় উপজেলা সদরের স্থানীয় ক্রেতাদের ইফতার কিম্বা তারাবির নামাজের পর থেকে বেশ রাত পর্যন্ত কেনাকাটা করতে দেখা যাচ্ছে। উপজেলা সদরের বাইরে বিভিন্ন এলাকা থেকেবিস্তারিত পড়ুন