Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ধুলোয় ধূসর কলারোয়া

ধুলোয় ধূসর সাতক্ষীরার কলারোয়া। শীত চলে যাওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ধুলোয় আচ্ছন্ন হতে দেখা যাচ্ছে। পাকা রাস্তা ভঙ্গুর হয়ে পড়ায় এবং রাস্তায় পড়ে থাকা মাটি এ ধুলোর অন্যতম কারণ বলে জানাচ্ছেন স্থানীয় ভুক্তভোগিরা। তারা জানান, ট্রলি, ট্রাক্টর-ট্রলিতে করে যত্রতত্র মাটি বহনের ফলে রাস্তায় মাটি পড়ছে। আর সেই মাটি থেকে ধুলোয় ধূসর হয়ে পড়ছে রাস্তাঘাট এবং আশপাশের গাছগাছালি ও বাড়ি-ঘর। এছাড়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন এলাকার পাকা রাস্তা ভেঙ্গে পিচ-খোয়া উঠেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসহায় এক মাদ্রাসা শিক্ষার্থীর সাইকেল চুরি: সহযোগিতার আহবান

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ যাতায়াতের জন্য ৭ হাজার টাকা দিয়ে একটি বাইসাইকেল কিনেছিলেন। দরিদ্র বাবা-মা ধারদেনা করে সাইকেলটি কিনে দেয়। কিন্তু এসএসসি পরীক্ষার আগেই গভীর রাতে বাসার গ্রিলের হ্যাজবল কেটে সাইকেলটি চুরি হয়ে গেছে। রোববার (১২ মার্চ ২০২৩) ভোর রাতে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে আব্দুল্লাহ’র বহু কষ্টে কেনা সাইকেলটি চুরি হয়ে গেছে। সম্প্রতি কাটিয়া রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবংবিস্তারিত পড়ুন
আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : আল জাজিরাকে প্রধানমন্ত্রী

জাতিসংঘের আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে মার্চের প্রথম সপ্তাহে কাতারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনের ফাঁকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেন। শনিবার (১১ মার্চ) সাড়ে ১০টায় এটি সম্প্রচার হয় আলজাজিরায়। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। আগের দুই নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও, তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি। নির্বাচন সুষ্ঠু হয়েছিলবিস্তারিত পড়ুন
প্রকাশ্যে ধূমপান ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে হাইকোর্টে রিট

প্রকাশ্যে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া গত বৃহস্পতিবার (৯ মার্চ) জনস্বার্থে এ রিট দায়ের করেন। রোববার (১২ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন রিট আবেদনকারী। রিট আবেদনে জনসম্মুখে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সার্বজনীন থুতু ও কফ ফেলাবিরোধী আইন ও কোড প্রণয়ন করার আর্জিবিস্তারিত পড়ুন
গিনেজ বুকে উঠলো এক মুরগির নাম!

এবার বিশ্বরেকর্ড গড়লো মার্কিন যুক্তরাজ্যের মিশিগানের একটি মুরগি। পিনাট নামের মুরগিটির বয়সের জন্য নাম উঠলো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। পিনাটের বয়স ২০ বছর ৩০৫ দিন। ২০০২ সালের বসন্তে জন্ম পিনাটের। তবে মা, ভাই-বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। একা একাই বড় হয়েছে সে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়। পিনাটের মালিক মার্সি ডারউইন পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে পানিতে ফেলতেবিস্তারিত পড়ুন
আম পাতা খেলে ডায়াবেটিস-ব্লাড প্রেশার কমে!

গ্রীষ্মকালীন ফল আম, যাকে ফলের রাজা বলা হয়। এই রসালো ফলটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে কেবল আম নয় এর পাতাও কিন্তু খাওয়া যায়। জানলে অবাক হবেন, ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্যসমস্যা নিয়ন্ত্রণে উপকারি ভূমিকা রাখে আম পাতা। হেলথলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আমের পাতায় রয়েছে পুষ্টিগুণ যা ক্যানসারের মতো রোগের চিকিৎসায় ব্যবহার করা যায়। ব্লাড সুগার নিয়ন্ত্রণেও এটি কার্যকরী। আম পাতার মাধ্যমে ডায়াবেটিস সহজেইবিস্তারিত পড়ুন
হজের খরচ কমানোর সুযোগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

চলতি বছর হজের খরচ কমানো কিংবা প্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ বছর হজের খরচ ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে চার লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানোর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ কথা জানান। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী- এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭বিস্তারিত পড়ুন
রাবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রোববার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন। সাড়ে ১০টায় তারা তালা ঝুলিয়ে দেন। বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বেলা পৌনে ১১টার পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরুবিস্তারিত পড়ুন
শরীরে কোন অংশে তিল থাকলে কী হয়

আমাদের শরীরে বিভিন্ন আকৃতির তিল থাকে। কিছু তিল হয় কালো আবার কিছু লাল। সমুদ্র শাস্ত্র অনুযায়ী তিল মানুষের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। শরীরের কোন অংশে তিন আছে তা আবার ব্যক্তিত্ব, স্বভাব, ভবিষ্যৎ সম্পর্কেও ইঙ্গিত দেয়। শরীরে কোন অংশে তিল থাকলে কী হয় তা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। আজ চলুন জেনে নিই গলা, কাঁধ, বাহু আর কনুইয়ে তিল থাকার অর্থ কী- গলায় তিল থাকার অর্থ সমুদ্র শাস্ত্র অনুযায়ী গলার সামনের দিকে তিলবিস্তারিত পড়ুন
৭ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক বিএনপির: আ.লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না তা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সাফ জানিয়ে দিয়েছে দলটি। রোববার (১২ মার্চ) সকালে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি নেতারা। এদিন সকাল ১০টায় রাজধানীর গুলশানে এবিসি ভবনে ইইউভুক্ত ৭ দেশের কূটনীতিক ও বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদবিস্তারিত পড়ুন

