শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৭ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক বিএনপির: আ.লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না তা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সাফ জানিয়ে দিয়েছে দলটি। রোববার (১২ মার্চ) সকালে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি নেতারা। এদিন সকাল ১০টায় রাজধানীর গুলশানে এবিসি ভবনে ইইউভুক্ত ৭ দেশের কূটনীতিক ও বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদবিস্তারিত পড়ুন

অন্যকে হাই তুলতে দেখলে আমাদেরও হাই ওঠে কেন?

পাশে বসা কিংবা সামনের কোনো লোক ঘনঘন হাই তুলছেন, আর তা দেখে আপনারও শুরু হলো হাই তোলা! অথচ কিছুক্ষণ আগে পর্যন্তও আপনি ঠিক ছিলেন। তবে কি হাই তোলা ছোঁয়াচে? অন্যকে হাই তুলতে দেখলেই আমাদের হাই ওঠে কেন? চলুন এর কারণ জেনে নেয়া যাক- বিশেষজ্ঞরা বলছেন, পাশে বসে কেউ হাই তুললে আমাদেরও হাই ওঠে, কারণ আমাদের শরীরে রয়েছে মিরর নিউরোন। অনেক সময়ে দেখা যায় অন্য কাউকে আঘাত করলে, শারীরিকভাবে না হলেও মানসিকভাবেবিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার: ফখরুল

পঞ্চগড়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১২ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভিন্ন দিকে নিতে ন্যাক্কারজনকভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেরা আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। যারা অপরাধ ঘটিয়েছে তারা প্রকাশ্যে চলাফেরা করলেওবিস্তারিত পড়ুন

বড় পর্দায় না দেখানো দৃশ্য নিয়ে ওটিটিতে আসছে ‘পাঠান’

ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পায় ২৫ জানুয়ারি। ছয় সপ্তাহে পেরিয়ে এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এখন পর্যন্ত এই ছবির আয় ১ হাজার ৫০ কোটি রুপির আশপাশে। আগামী ২৬ এপ্রিল সিনেমাটি ওটিটিতে আসার কথা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ খানের এই কামব্যাক সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও বিশেষ চরিত্রে সালমান খান। সিনেমা হলে ‘পাঠান’-এর মুক্তি সহজ ছিল না। ‘বেশরম রং’ গানটি প্রকাশ্যে আসতেই নিন্দারবিস্তারিত পড়ুন

বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। রোববার (১২ মার্চ) সকালে আবহাওয়া অফিসের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরওবিস্তারিত পড়ুন

ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ

ইসরায়েলজুড়ে গত ১০ সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। দেশটির কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন বিক্ষোভে। নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদ আর বিক্ষোভে ফেটে পড়ছে তেল আবিব। কেউ কেউ বলছেন, দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ এটি। খবর বিবিসির। খবরে বলা হয়েছে, রেকর্ড সংখ্যক মানুষ হাইফা শহরে বিক্ষোভে অংশ নেন। একই সঙ্গে তেল আবিবে বিক্ষোভে জড়ো হন ২ লাখের বেশি মানুষ। সমালোচকরা বলেছেন, এই আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনিয়ামিন নেতানিয়াহুরবিস্তারিত পড়ুন

নাচের সময় অপুকে কোলে তুলতে গিয়ে ধপাস করে পড়ে গেলেন নিরব

গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন অপু-নিরব। নাচের শেষ অংশে অপু বিশ্বাসকে কোলে তোলার ব্যার্থ চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন। মঞ্চে নাচার সময় অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়ে যান নিরব হোসেন। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপনবিস্তারিত পড়ুন

রাজধানীতে ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ মার্চ) রাতে সিলেট অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের এসি ইমরান মোল্লা জানান, এ ঘটনায় আট জনকে সিলেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে রোববার দুপুর সাড়ে বারোটায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদবিস্তারিত পড়ুন

জায়েদ খানের বিয়ে না খেয়ে যুক্তরাষ্ট্রে যাবেন না নায়িকা নূতন!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তার বিয়ে নিয়ে চিন্তার শেষ নেই অনুরাগীদের। তবে জায়েদ খান এ মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছেন না। জীবনটা উপভোগ করতে চান তিনি। সম্প্রতি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান তিনি। সেদিন বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটি আমার এখনো হয়নি। সংসার করলে মন দিয়েই করতেবিস্তারিত পড়ুন

পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এমপি

ঘটনাটি অস্ট্রেলিয়ার। সেখানে পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সংসদ সদস্য (এমপি) নাথান ল্যাম্বার্ট। তার কীর্তি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময়ই সঙ্গিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তিনি। সেই সঙ্গে এ-ও জানিয়ে দেন, আপাতত তার সঙ্গে কোনো আংটি নেই। ব্যস্ত পার্লামেন্টে ভাষণ দিতে উঠে ল্যাম্বার্ট তার প্রেমিকা নোয়া এরলিককে বলেন, ‘আমার মনে হয় এবার আমাদের বিয়ে করা উচিত।’ এমন প্রস্তাবে চেম্বারের দুই দিক করতালিতে ফেটে পড়ে।বিস্তারিত পড়ুন