Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ধারণক্ষমতা ৪২ হাজার হলেও দেশের কারাগারগুলোতে বন্দি লাখ ছাড়িয়েছে

দেশের কারাগারগুলোতে বাড়ছে বন্দির চাপ। প্রতিনিয়ত যে হারে নতুন বন্দি কারাগারে যাচ্ছে সে তুলনায় মুক্তি পাওয়ার সংখ্যা খুবই কম। এতে কারাগারে সেবার মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। কারা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয়সহ দেশের ৬৮ কারাগারের ধারণক্ষমতা সাড়ে ৪২ হাজারের কিছু বেশি। কিন্তু গত ২০ নভেম্বর পর্যন্ত এসব কারাগারে বন্দির সংখ্যা ছিল ৮৪ হাজারের বেশি। এর মধ্যে নারী বন্দি তিন হাজার ৩৩৯ জন। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপিরবিস্তারিত পড়ুন
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ৬ পাকিস্তানি নিহত

আফগান-পাকিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে ৬ পাকিস্তানি ও এক আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, ‘আফগানিস্তানের সীমান্ত বাহিনী বিনা প্ররোচনায় চামান সীমান্ত ক্রসিংয়ে ‘কামান ও মর্টারসহ ভারি অস্ত্রে নির্বিচারে হামলা চালিয়েছে।’ চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে। পাকিস্তানের সেনাবাহিনী আরও জানায়, হামলায় ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
ব্যাংকে টাকা না থাকার গুজব, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

সম্প্রতি মতিঝিলের ব্যাংক পাড়ায় গিয়ে দেখা যায় অন্যান্য দিনের মতোই গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী টাকা তুলছেন এবং জমা দিচ্ছেন। কারও মধ্যে নেই কোনো উদ্বেগ-উৎকণ্ঠা। এমন চিত্র রাজধানীর মতিঝিলের কমবেশি সব ব্যাংকেই দেখা গেছে। তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়িয়েছে, ব্যাংকে টাকা নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা হতে যাচ্ছে। তাই গ্রাহকরা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। এমনকি ব্যাংক থেকে টাকা তোলার জন্য হুড়োহুড়ি লেগেছে বলেও সামাজিক মাধ্যমগুলোতে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে।বিস্তারিত পড়ুন
স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। সোমবার (১২ ডিসেম্বর) ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস-২০২২’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে; ফলে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে উল্লেখযোগ্যবিস্তারিত পড়ুন
সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে

দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে সোমবার (১২ ডিসেম্বর) ভর্তির লটারি হবে। দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হবে লটারি। এসময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে ফল। এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি হওয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে ১২ ডিসেম্বর করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিকে বেসরকারি স্কুলগুলোর (মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়) লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)।বিস্তারিত পড়ুন
বিএনপির ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

পদত্যাগ করা বিএনপির ৬ এমপির আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। আসন শূন্য ঘোষণা সংক্রান্ত জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিটি রোববার (১১ ডিসেম্বর) গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। বিএনপির সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন,বিস্তারিত পড়ুন
নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৩-তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে এ নিয়োগ দেয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে তদন্তে নেমেছে ফিফা

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১২০ নিমিতে ৪৮টি ফাউল এবং ১৯টি কার্ডের ফলে বিশ্বকাপে রেকর্ডে জায়গা করে নিয়েছে এ ম্যাচটি। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা স্প্যানিশ রেফারি অ্যান্তেনিও মাতেউর সমালোচনা করেছেন অনেকে। এরপরই এই ম্যাচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ফিফা। ম্যাচ শেষে মেসি-মার্টিনেজরা স্প্যানিশ রেফারির সমালোচনা করেন। এমন রেফারিংয়ের কারণে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছেন। ম্যাচ শেষে রেফারিকে ধুয়ে দেন তিনি। মেসি বলেছেন, ‘আমি কিছু বলতে চাইবিস্তারিত পড়ুন
স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির এমপিরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ জন সংসদ সদস্য (এমপি) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে পৌঁছে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। বিএনপির এমপিরা জানান, তারা এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সরকারের অনিয়মের কারণে তারা অসন্তুষ্ট। ‘সাতজন এমপি পদত্যাগ করলে সংসদের কোনো সঙ্কট তৈরি হবে না’ আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, সঙ্কট হবে না এমনবিস্তারিত পড়ুন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম চালাতে আর বাধা নেই: পুলিশ

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। খুলে দেওয়া হয়েছে নয়াপল্টনের সড়কও। এক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তাও করা হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির যে গণসমাবেশ হয়েছে, সেটিকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসকেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকরবিস্তারিত পড়ুন

