শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ জাসদের নির্বাচন পরবর্তীত মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদের জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন কবি সৌহার্দ সিরাজ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এসবিস্তারিত পড়ুন

নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও ইফতার করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন

কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফে প্রখ্যাত সুফি সাধক ও শিক্ষাবিদ খান বাহাদুর আহছানউল্লাহ (র.)-এর দরগাহ জিয়ারত করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। ২৮ ফেব্রুয়ারি ১০ রমজান শনিবার বিকালে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন খানবাহাদুর আহছানউল্লাহ (র.)-এর রওজা শরীফ জিয়ারত করেন। পরে তিনি নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচালিত রমজান মাস ব্যাপী দেশের বৃহত্তম দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আইয়ুববিস্তারিত পড়ুন

যশোরের মনিরামপুরের মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন

যশোরের মনিরামপুর উপজেলার মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মোঃ আব্দুর রইফকে সভাপতি ও মোঃ আব্দুর রব (কাবুল) কে সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা মোবারকপুর মহা শশ্মান ঘাটে উক্ত সমিতির অফিস কক্ষে আনন্দঘন পরিবেশে নির্বাচন কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিমের সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তফশীল অনুযায়ী সমিতির সদস্যদের সংখ্যাগরিষ্টতার ভিত্তিতে নতুন কমিটির ৬ সদস্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুফাসেক প্রকল্পের সমাপনী শিশু সুরক্ষায় কাজ অব্যাহত রাখার ঘোষণা

শিশুদের যৌন শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাস্তবায়িত ‘সুফাসেক’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র-আসক। প্রকল্পটি অর্থায়ন করে টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস। প্রকল্প সমন্বয়কারী শিল্পী শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওয়ান স্টপ ক্রাইসিসবিস্তারিত পড়ুন

রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য মানুষ একযুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে এবং অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে এই গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষের হাজারও ত্যাগবিস্তারিত পড়ুন

জনগণের প্রত্যাশা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেছেন, রাজনীতি কোন স্ট্যাটিক বিষয় নয়, এটি গতিশীল। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে। শুধু নির্বাচনি ইশতেহার নয়, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে পরিবর্তনযোগ্য। মন্ত্রী শনিবার রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কত টাকা থাকলে এ বছর ফিতরা ওয়াজিব, জেনে নিন

সাদাকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি। এর মধ্যে সাদাকা শব্দের আভিধানিক অর্থ হলো দান, আর ফিতর শব্দের আভিধানিক অর্থ হলো উন্মুক্তকরণ বা রোজা ভঙ্গকরণ। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর যেহেতু তা ভঙ্গ করা হয় এবং এ উপলক্ষে শরিয়ত কর্তৃক আরোপিত এই দান অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়, তাই একে সাদাকাতুল ফিতর নামে আখ্যায়িত করা হয়। কাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগ, ৫২টি এনআইডি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে টাকার বিনিময়ে অর্ধ শতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মিলন হোসেন (৪৫) এর কাছ থেকে ৫২ জন মহিলার ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কয়েকজন মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে অভিযুক্ত মিলনের বাড়ি থেকে মিলনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২ টি ছবিসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধারবিস্তারিত পড়ুন

হাবিবকে মন্ত্রী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কর্মী-সমর্থকরা

সাতক্ষীরা-১ আসন তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন, এ এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-কে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, হাবিবুল ইসলাম হাবিব ১৯৯৬বিস্তারিত পড়ুন

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ওবিস্তারিত পড়ুন