Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা : প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরই কাজ করতে হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। এসময়বিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলীবিস্তারিত পড়ুন
ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সরকারি ছুটির দিনেও অফিস করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্যবিস্তারিত পড়ুন
ঈদযাত্রায় নৌপথে কোনো বাড়তি ভাড়া আদায় করা যাবে না: নৌপরিবহন মন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় নৌপথে কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এই কথা জানান। মন্ত্রী স্পষ্ট করে বলেন, পরিবহন সেক্টরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশিবিস্তারিত পড়ুন
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা শিগগরই চালু হবে

খুব শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা শিগগরই চালু হবে। এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক।’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথায় তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। বাংলাদেশের নাগরিকরা যেন ভারতে যেতে পারেন। সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’ এদিন উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামেবিস্তারিত পড়ুন
ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু

ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার সকালে তেহরানসহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করে। এরপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করলো ইরান। ইসরায়েলেই বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এনিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়েছে দেশটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানোবিস্তারিত পড়ুন
তেহরানে নেই খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনাবিস্তারিত পড়ুন
দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। যদিও প্রতিদিনের চলমান এই হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে। আল জাজিরার বরাতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়াবিস্তারিত পড়ুন
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলবে, লক্ষ্য সরকার পতন

ইরানের রাজধানী তেহরানসহ বহু শহরে যৌথভাবে অতর্কিত হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বেশ কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। ইরানে হামলা শুরুর পর ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর ব্যাপক ও ভয়াবহ অভিযান চলছে। তিনি এই হামলাকে ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান হিসেবে উল্লেখ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটিরবিস্তারিত পড়ুন
ইরানে সামরিক অভিযানের নাম ‘লায়ন’স রোয়ার’, চূড়ান্ত করেছেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য ‘লায়ন’স রোয়ার’ নাম ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই নাম চূড়ান্ত করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এর আগে অভিযানের জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অভ্যন্তরীণভাবে ভিন্ন একটি নাম ব্যবহার করছিল। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেওয়ার অংশ। তবে বিশ্লেষকরা মনে করছেন, ‘লায়ন’স রোর’ বা সিংহের গর্জন— এই নামের মাধ্যমে শক্তি, প্রতিরোধ ক্ষমতাবিস্তারিত পড়ুন

