Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঢাকার সঙ্গে সম্পর্ককে বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখে ওয়াশিংটন: কুগেলম্যান

ওয়াশিংটন-ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা জাতি গঠনে সম্পদ বরাদ্দে ‘খুব সামান্যই আগ্রহী’। তার মতে, ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে তাদের সম্পর্ককে বাণিজ্য এবং পরাশক্তিগুলোর প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকেই দেখছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে সাম্প্রতিক টেলিফোন কথোপকথনের কথা উল্লেখ করে কুগেলম্যান বলেন, ইউনূস-রুবিওর ফোনালাপ নিয়ে উভয় সরকারের বিবরণ থেকে বোঝা যায়, ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে তাদেরবিস্তারিত পড়ুন
জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে : জামায়াতের নায়েবে আমির

জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অপরাধীদের বিচার করতে হবে। যাদের এখনো বিচার হয়নি দ্রুত গতিতে তাদেরবিস্তারিত পড়ুন
১২টি ছাড়া বিএনপির নামের সব সংগঠন অবৈধ

নামে-বেনামে অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অভিযোগ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং তারেক রহমানের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি সংগঠন ও পদপদবি গ্রহণ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে বলা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়েবিস্তারিত পড়ুন
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না। রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর, আবারও নতুন করেবিস্তারিত পড়ুন
মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে যাদের দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কেউ জঙ্গি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে। ওই দেশের পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি। এ সময় সাংবাদিকদের একবিস্তারিত পড়ুন
রাজনীতি করতে চাই দেশের স্বার্থে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা এমন একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে সন্ত্রাস ও অর্থের প্রভাব প্রশ্রয় পাবে না। রোববার (৬ জুলাই) সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। দেশের স্বার্থ এবং জনমানুষের স্বার্থ নিয়ে যারা রাজনীতি করেন, তারা বিভক্ত হয়ে পড়েন না। তাদের মাঝে নেতৃত্বের জায়গা থেকে প্রতিযোগিতা থাকতে পারে, ভালো কাজের প্রতিযোগিতাবিস্তারিত পড়ুন
ডা. তাসনিম জারার ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে অনুসন্ধানে ‘Fariha Nishat’ নামে একটি ফেসবুক প্রোফাইলে ৩ জুলাই প্রকাশিত একটিবিস্তারিত পড়ুন
আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল

আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া সম্প্রদায়। রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার হোসেনী দালান থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডিতে শেষ হয়। এদিন ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারও মুসলিম জড়ো হতে থাকেন। এ সময় শোকের মিছিলে অংশগ্রহণের জন্য পরনে কালো পোশাক, মাথায় কালো পট্টি,বিস্তারিত পড়ুন
ট্রাম্পের সঙ্গে বিরোধ, দল গঠন করে মাঠে নামলেন ইলন মাস্ক

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরই শনিবার (৬ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি নতুন দল গঠনের ঘোষণা দেন। মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানেবিস্তারিত পড়ুন
সন্তানের মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া

ব্যক্তিজীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া আহসান। ভালোবেসে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করলেও ২০১১ সালে বিচ্ছেদের পথে হাটে এই জুটি। এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি জয়া। বিচ্ছেদের পর একটা লম্বা সময় কেটে গেলেও সংসারমুখী হননি অভিনেত্রী। তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে জয়ার। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এই নিয়ে আলোচনা কম হয় না আমাদেরবিস্তারিত পড়ুন

