Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান

ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি আরও লেখেন, নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রেখে পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করছে! ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই যুদ্ধবিরতির বিষয়টিবিস্তারিত পড়ুন
ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এ বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ! ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোবিস্তারিত পড়ুন
স্যুট পরে এলে ছাইড়া দিও না, খেয়াল রাইখো : বিমানবন্দর পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়েছেন। পরিদর্শনে যেয়ে তিনি ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় ইমিগ্রেশনে উপস্থিত একজন পুলিশ সদস্যকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্যুট পরে এলে ছাইড়া দিবা আর অন্যদের আটকায়ে রাখবা তা কইরো না, একটু খেয়াল রাইখো। শনিবার (১০বিস্তারিত পড়ুন
সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০৯ মে) বিকাল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকার নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ। তবে তারা বাংলাদেশি না ভারতীয় তা সঠিকভাবে জানা যায়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশবিস্তারিত পড়ুন
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের মনে প্রশ্ন তৈরি করছে- নানা ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের অভিযোগও উঠেছে। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা- তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেট খামারবাড়ী বার্ক মিলনায়তনে ‘ইস্টারবিস্তারিত পড়ুন
আসুন প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশ গড়ি: মির্জা ফখরুল

বর্তমান সংকটময় মুহূর্তে ঐক্যে জোর দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেই সময়ের যে অসাধারণ ভ্রাতিত্ব, ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য। সেই বোধ, সেই চেতনা, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে।তাই আসুন- বিভাজন নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে সবাই মিলে গড়ি। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেট খামারবাড়ী বার্ক মিলনায়তনেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদলের প্রস্তুতি সভা

কলারোয়া প্রতিনিধি: তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কলারোয়া উপজেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামি ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় এ সমাবেশ সফল করার জন্য উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিয়ন কমিটিকে সমাবেশে অংশগ্রহণ করার আহবান জানানো হয়। শুক্রবার রাত ৮ টায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুলবিস্তারিত পড়ুন
আটকের পরেও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেয়া হয়..

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অফিস থেকে ফোন কল পেয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে এয়াপোর্টে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ ঘটনায় বৃহস্পতিবার ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্টে লিখেছেন, ‘আবদুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোনকল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে!!! স্যরি, হয় চুপ্পুকেবিস্তারিত পড়ুন
বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ

পূর্বনির্ধারিত সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে গতকাল বন্ধ হয়ে যায় আইপিএল। টুর্নামেন্টের মাঝ পথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় সব কিছু ওলট পালট হয়ে গেছে। আইপিএলের পর জুনের শুরুতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে যাওয়ার কথা । সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর বাংলাদেশে। আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের বাকি ম্যাচ আয়োজনের জন্য সময়বিস্তারিত পড়ুন
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ : নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্নবিস্তারিত পড়ুন

