Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আইপিএল স্থগিত

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বৃহস্পতিবার (৮ মে) জম্মু ও পাঠানকোট অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এতে সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। এবার এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল আইপিএলের ১৭তম আসর। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইপিএল কতৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করাবিস্তারিত পড়ুন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংগুলোবিস্তারিত পড়ুন
আইভী আটক, কারাগারে পাঠানোর আদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালত এ আদেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযানবিস্তারিত পড়ুন
আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে। অভিযানে উপস্থিত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে আসার সময়বিস্তারিত পড়ুন
তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আপত্তিকর অপপ্রচারণা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরাতে বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের মোজাহারের পাম্প থেকে শুরু হয়ে নিউমার্কেট পাকা পোল প্রদক্ষিন শেষে পোস্ট অফিসে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। “দেশনায়ক তারেক রহমানবিস্তারিত পড়ুন
যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার এই ঘোষণার পরই এক ফেসবুক পোস্টকে সিদ্ধান্তটিকে প্রহসন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টা ২২ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে নাহিদ লিখেছেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণাবিস্তারিত পড়ুন
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ওই পোস্টে তিনি লিখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি আরও লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবংবিস্তারিত পড়ুন
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ভারত

এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনাসংলগ্ন এলাকা। খবরে বলা হয়,বিস্তারিত পড়ুন
অনির্বাচিত সরকার দেশের উপকারে আসে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য খুব উপকারে আসতে পারে না। বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে অ্যাডভোকেট মরহুম এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই স্মরণসভা হয়। সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিনবিস্তারিত পড়ুন
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কারাতে প্রশিক্ষণ গ্রহণ করি নিজের আত্মরক্ষা নিজেই করি এই শ্লোগানকে সামনে রেখে বৃহষ্পতিবার বিকাল ৩ টায় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ুু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোরীদের ২০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন

