শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় : তারেক রহমান

কোনো আবেগতাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে যেন কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়- সে ব্যাপারে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা- সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মানুষেরবিস্তারিত পড়ুন

জামায়াতের এমপি-মন্ত্রী প্লট নেবে না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বে না : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্য ও মন্ত্রীরা সরকারি বরাদ্দের প্লট নেবে না এবং ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন তাহলে মালিক হবো না, সেবক হবো। আমরা ঘোষণা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার নেবেন না। এমপি-মন্ত্রীরা সরকারি প্লট বরাদ্দ নেবেনবিস্তারিত পড়ুন

কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি সেনাবাহিনী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে- বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অপচেষ্টা। শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর,বিস্তারিত পড়ুন

হাসপাতালে নেয়া হলো জামায়াত আমিরকে

সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতবিস্তারিত পড়ুন

আবু সাঈদরা যদি বুক পেতে না দিতো তাহলে আজও অনেকে জীবন হারাতো : জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত আগামীতে সরকার গঠন করলে দলের কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার নেবেন না। তারা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না। নিজ হাতে টাকা চালাচালি করবেন না। তিনি বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য আমরা যা দরকার করব। এতেও আমরা বিজয়ী হবো। শনিবার (১৯ জুলাই) জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে, দ্রুত নির্বাচন দিন: ফখরুল

যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কার বিএনপিই করেছে, প্রস্তাবও বিএনপিই দিয়েছে। তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাই। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের, ড. মুহাম্মদ ইউনূসের। শনিবার (১৯ জুলাই) দুপুরেবিস্তারিত পড়ুন

২৫ থানায় ন্যূনতম ভোটার দেখাতে পারেনি এনসিপি

দেশের ২৫ উপজেলা বা থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রয়োজনীয় সংখ্যক ভোটার (ন্যূনতম ২০০ জন) সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি। যে কারণে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি এনসিপি। পাশাপাশি আরও কিছু ঘাটতি চিহ্নিত করেছে ইসি। শনিবার (১৯ জুলাই) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো চিঠিতে ত্রুটিগুলোর কথা তুলে ধরেছে ইসি। চিঠিতে বলা হয়, ঠিকানাসহ দলের সববিস্তারিত পড়ুন

বাইরে বলে সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায় : বিএনপি প্রসঙ্গে তাহের

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাইরে সভা করেন, সমাবেশ করেন। বলে বেড়ান সংস্কার মানি। অথচ ঐকমত্য কমিশনের মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায়। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের জনগণ সংস্কার চেয়েছে। তারা এখনো সংস্কার চায়, সংস্কারের পরেই নির্বাচনের পক্ষে দেশের জনগণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে, সংস্কার সবার জন্যই কল্যাণকর। কিন্তু যারা সংস্কার চান না,বিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখবেন সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। তিনি আরও বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। এটা সবার জন্য। কোনো প্রার্থী বলতে পারবেন না যে, তার প্রতি অন্যায় করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লায় বাংলাদেশবিস্তারিত পড়ুন

স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র দেশ থেকে বিতাড়িত করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বোঝে কে বোঝে না, তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। জনগণ সংস্কার বোঝে, জনগণ সংস্কার চায়। তিনি আরও বলেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর)বিস্তারিত পড়ুন