Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিলং থেকে ‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতের শিলং থেকে কক্সবাজারে ‘নব্য গডফাদার’ এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে দলীয় এক সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এ সমাবেশ করে এনসিপি। নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের সময়ে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে।বিস্তারিত পড়ুন
জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন আহমদ

শনিবার বিকেলে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে।
রংপুরের সেই ফিলিং স্টেশনের আশপাশ যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা

রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে থাকা অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ও বাড়িঘর। দেখে মনে হচ্ছে এ যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর সাধারণত যেমন দৃশ্য চোখে পড়ে ঠিক তেমন। ফিলিং স্টেশনের পাশে থাকা বাড়ির মালিক মনিরুল ইসলাম বলেন, গত সাতদিন আগে ওই ফিলিং স্টেশনের ট্যাংক থেকে পাইপ লিকেজ হয়ে গ্যাসবিস্তারিত পড়ুন
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, চুক্তি সই

ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার মিশন। তিন বছর মেয়াদি এ মিশন চালুর জন্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন। শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে সমঝোতা স্মারকটি সই হয়েছে। গত আগস্ট থেকে জাতিসংঘবিস্তারিত পড়ুন
হামলা করে আমাদের দমন করা যাবে না: নাহিদ

সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আরও ১০টা জেলায় হামলা চালানো হবে, কিন্তু আমাদেরকে দমন করা যাবে না। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আরও ১০টি জেলায় হামলা হবে। তারপরও আমাদের দমন করে রাখা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যে লড়াই আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ঘোষণা করেছি, ফ্যাসিবাদবিরোধী যে লড়াই আমরা শুরু করেছি, তা সমাপ্ত নাবিস্তারিত পড়ুন
তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ: মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ। মানুষ বিজেপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, উন্নয়ন শুধু বিজেপিই এনে দিতে পারে। শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার আগে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরে শুক্রবার একটি জনসভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম বর্ধমান জেলার আন্দালের কাছাকাছি এই জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক

দুর্গম পাহাড়, চরের জনপদ কিংবা সীমান্তবর্তী ব্রডব্যান্ড-বঞ্চিত এলাকায় ডিজিটাল সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্টারলিংকেরবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত চলমান কারফিউ বহাল থাকবে। শুক্রবার এক বিবৃতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, বৃহস্পতিবার কারফিউর সময় বাড়িয়ে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত করা হয়েছিল। পরে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও, ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলমান রাখারবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে বিএনপির সম্মেলনে ৯টি ওয়ার্ডে নেতৃত্বে যারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক ৬টি স্থানে ৯টি ওয়ার্ডের বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্য নবায়ন ফরম পূরনকৃত সদস্যদের প্রকাশ্যে প্রত্যক্ষ মতামত ও কন্ঠভোটের ভিত্তিতে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। অচিরেই প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সম্মেলনে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
বেকারত্বই ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ: আসিফ মাহমুদ

জুলাই অভ্যুত্থানের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব—এ মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বেকারত্ব দূর করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে “যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যুব ঋণের সর্বোচ্চ সীমা ৫বিস্তারিত পড়ুন

