বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সেনাবাহিনী থেকে লাখ টাকা উপহার পেলেন স্টেডিয়ামে পতাকা বিক্রি করা যুবক

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়, সেখানে মব সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। সেখানে ভুলবসত একজন সেনাসদস্য পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। সে ঘটনায় দুঃখ প্রকাশ করে তাকে ১ লাখ টাকা উপহার দিয়েছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) বিচ্ছিন্ন ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়। গুলিস্থান আর্মি ক্যাম্পের অধিনায়কবিস্তারিত পড়ুন

হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এ পরীক্ষা সীমিত পরিসরে পরিচালিত হবে। বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানেই এই পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। তিনি আরও জানান, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করাবিস্তারিত পড়ুন

করোনা প্রতিরোধে যেসব নির্দেশনা দিলো স্বাস্থ্য অধিদপ্তর

বিভিন্ন দেশে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া করোনা ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে বর্তমানে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডা. মো. আবু জাফর ১১ দফা নির্দেশনা পড়ে শোনান। লিখিতে বক্তব্যে তিনি বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের কয়েকটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় বিএনপি কর্মীকে কুপি*য়ে হ*ত্যা

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহত লিটন হোসেন ঐ গ্রামের আজগর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লিটন রাতে তার বাড়ির পাশে বসেছিলেন। এ সময় প্রতিবেশী মমিনুর রহমানসহ কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র নিয়ে লিটনের উপর হামলা চালায়। তারা লিটনকে বুকে ও শরীরেরবিস্তারিত পড়ুন

ওপি বাতিলের সিদ্ধান্তে আরও ‘অসুস্থ’ স্বাস্থ্যখাত

স্বাস্থ্যখাতের ৩৮টি অপারেশনাল প্ল্যান (ওপি) বন্ধ করেছে সরকার। এতে এসব কর্মসূচিতে কর্মরত প্রায় ২৫ হাজার পরিবারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্থবির হয়ে আছে অনেক জরুরি সেবা। জেলা-উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের তেল, চালকের বেতন, এমনকি সিভিল সার্জনের গাড়ির তেলসহ নানান সরবরাহ বন্ধ। রোগ নিয়ন্ত্রণ ও পুষ্টি কর্মসূচির পাশাপাশি উন্নয়নের নানান খাত বন্ধ। সবাই তাকিয়ে আছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে। যদিও মন্ত্রণালয় বলছে, জরুরি সেবার কিছুই বন্ধ থাকবে না। উন্নয়ন খাতেও বরাদ্দ বন্ধ থাকবেবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার কিংবা সরকারের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশনা খালেদা জিয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচন ইস্যুতে তাদের সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছেন তিনি। ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ নির্দেশনা দেন। শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া এমন দুজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।বিস্তারিত পড়ুন

‘শরিকদের সমঝোতায় আসন ছাড়বে বিএনপি’ : মির্জা ফখরুল

শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে-এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড, আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব।’ মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে এরকম আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপিবিস্তারিত পড়ুন

রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ

আগামী বছর হতে যাওয়া নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। মঙ্গলবার সংস্থাটির মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন। বচওয়ে বলেন, ‘বাংলাদেশের প্রয়োজন হলে আমরা সহায়তা প্রদান করতে পেরে খুশি হব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে সমর্থন প্রয়োজন হলে।’ গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলিকে সমর্থন করা আগামী পাঁচ বছরে সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান বচওয়ে। এছাড়াও সংস্থাটির অন্যান্যবিস্তারিত পড়ুন

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তিনি নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। তবে কবে নাগাদ তিনি ফিরবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ উনি (খালেদা জিয়া) আগের চেয়ে শারীরিক দিকবিস্তারিত পড়ুন

এ বছর বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী, সবচেয়ে কম সিলেটে

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহায় সারা দেশে বিপুল সংখ্যক পশু কোরবানি করা হয়েছে। এ বছর বাংলাদেশে ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১২ লাখ কম। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ জুন) এ তথ্য জানানো হয়েছে। সরকারি সংস্থা প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবমতে, ২০২৫ সালে দেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টিবিস্তারিত পড়ুন