Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন সকালে : প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, দু’জনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিকবিস্তারিত পড়ুন
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়ে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫বিস্তারিত পড়ুন
দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হৃদয়ভাঙা হার হামজাদের

দর্শকদের তুমুল উন্মাদনার শেষ হলো হারের হতাশা দিয়ে। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে যে উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন, তা রূপ নিয়েছে বিষাদ মুহূর্তে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করে। এরপর রাকিব একটি শোধ করলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি। জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গেল হামজা চৌধুরীর দল। তবে হারলেওবিস্তারিত পড়ুন
রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের ঘর করে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের ঘর করে দেওয়া হবে। এতে বাইরে থেকেই দেখা যাবে তার সঙ্গে কি রকম আচরণ করা হচ্ছে। দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকার কারণে ভাড়া করা ভবনে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। সারা দেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্রীড়া সংগঠক বিএম আ. রশিদ কচির স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কলারোয়ার ক্রীড়া সংগঠক বিএম আব্দুর রশিদ কচি ছিলেন মুক্তপ্রাণের সাদা মনের মানুষ। এ জনপদের মানুষ চিরকালই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে, অস্তিত্বে, অনুভবে স্মৃতিচারণে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব বি.এম. আব্দুর রশিদ কচি স্মরণে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক সংসদবিস্তারিত পড়ুন
সারাদেশের বিশ্ববিদ্যালয়ে দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’র নতুন কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন দরদি’র ১১৯ সদস্য-বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১বছর মেয়াদি এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে দরদি’র ২০২৫-২৬ কার্যনির্বাহী এ কমিটিতে মোস্তাক আহমেদ অপু সভাপতি হিসেবে এবং মোতালেব হোসেন সোহান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় খেলাপি মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে খেলাপি মোটরযান ও বিভিন্ন সড়কে ওভারস্পিড রোধ কল্পে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ জুন ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের অদূরে লস্কর তেল পাম্পের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ওভারস্পিড গতিতে (বিশেষ করে মোটরসাইকেল) গাড়ি চালানো ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিনিয়র সাংবাদিক এ্যাড. খায়রুল বদিউজ্জামান। আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জি.এমবিস্তারিত পড়ুন
ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্ত্রী সঙ্গে থাকলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। সাহাবউদ্দিন আজম গোপালগঞ্জ সদরের বিনাপানি গার্লস স্কুল রোডের মৃত মইনদ্দিনের ছেলে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনেরবিস্তারিত পড়ুন

