Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে শিবিরের সাবেক ও বর্তমানদের নিয়ে ঈদ পুনর্মিলনী

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ জুন) সকালে কালিগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো: নাজমুল হোসেনের সঞ্চালনায় ও সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
ফেসবুকে এবং কিছু মিডিয়া চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে: বানিজ্য উপদেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু নিউজ মিডিয়ায় কোরবানি পশুর চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সাতক্ষীরার শ্যামনগরে সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কুরবানী পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে সাড়ে সাত লক্ষ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছেন। তিনি বলেন চামড়া শিল্পে প্রনোদনা বাবদ ২১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালতলা হাইস্কুলে শিক্ষার্থীদের মিলনমেলায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা

নিজস্ব প্রতিনিধি: ”পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়” এমনই সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে ‘এসো হারিয়ে যাই, বিদ্যালয়ের হিরন্ময় দিনগুলোতে’ প্রতিপাদ্যে ফেলে আসা অতীতের সোনালি দিনগুলোর স্মৃতিচারণের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যায়লের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের এ মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। ঈদের দ্বিতীয় দিন রবিবার (০৮ জুন) দিনব্যাপী নান্দনিক এবিস্তারিত পড়ুন
গরমকালে হজ হবে না আগামি ২৫ বছর

হজ করতে আগামি ২৫ বছর যারা সৌদি আরব যাবেন, তাদের আর তীব্র গরম সইতে হবে না। ২০২৬ সাল থেকে শুরু করে হজযাত্রা ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মত তুলনামূলক ‘ঠান্ডা’ মৌসুমে চলে আসবে হবে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র—এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাতানি বলেন, এবার যে হজ হলো, সেটা গ্রীষ্মের শেষ হজ। তিনি বলেন, আগামি ৮ বছর হজ হবে বসন্তে; পরের ৮ বছর শীতে। তারপরবিস্তারিত পড়ুন
রাজধানীতে পোষা প্রাণীর শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল!

মানুষের অবকাশ যাপনের জন্য অনেক আগেই গড়ে উঠেছে আবাসিক হোটেল। এসব হোটেলে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সময় কাটিয়ে মানুষের মনে প্রশান্তি আসে। প্রাণীর অবকাশ যাপনের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল। কথাটি শুনে অনেকেই অবাক হতে পারেন। মূলত প্রাণীর প্রতি অগাধ ভালোবাসা থেকেই আমরা বিড়াল, কুকুর, পাখি পুষি। তবে এসব প্রিয় প্রাণী নিয়ে ‘বিড়ম্বনায়’ পড়তে হয়, যখন ঈদের ছুটিতে বাড়িতে যেতে হয়। কেননা মানুষের সহযোগিতা ছাড়া পোষা প্রাণীর দিনযাপন কষ্টকর। এসব বিড়ম্বনারবিস্তারিত পড়ুন
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে বাড়ছে উদ্বেগ

দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে মহামারি করোনা ভাইরাস। নতুন নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিংয়ের মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সম্প্রতি ওমিক্রনের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট—এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১—এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতসহ আশপাশের কয়েকটি দেশে সংক্রমণ বৃদ্ধিরবিস্তারিত পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নির্বিঘ্নে দেশে ফেরা অনেক প্রশ্নের জন্ম : ডয়চে ভেলে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্যাংককে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নেমে দেশে ফিরে অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণের হয়ে প্রতিবেদনটি তৈরি। এই প্রতিবেদনের সব ধরনের দায়ভার ডয়চে ভেলের। গত ৭ মে দিবাগত রাতে তার চিকিৎসার্থে থাইল্যান্ড যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সবার অগোচরে এবং সর্বোচ্চ পর্যায়ের সম্মতি বা অনুমতি ছাড়া তার যেতে পারার কথা নয়। তাবিস্তারিত পড়ুন
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে ৫ নির্দেশনা

সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৫টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। সোমবার (৯ জুন) রাতে এক ফেসবুক পোস্টে মাউশি মহাপরিচালক এই নির্দেশনা দেন। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা নির্দেশনাবলীতে নতুন সাব-ভ্যারিয়েন্ট, বিশেষ করে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধির দিকেবিস্তারিত পড়ুন
দুপক্ষের আগ্রহেই লন্ডনে বৈঠক, নেপথ্যে দুই অরাজনৈতিক ব্যক্তি

অন্তর্বর্তী সরকার ও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি- এ দুই পক্ষের আগ্রহেই আগামী ১৩ জুন লন্ডনে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। ওইদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘণ্টার এই বৈঠককে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হচ্ছে। বাংলাদেশের চলমান রাপরিস্থিতিতে সরকার ও বিএনপির শীর্ষ পর্যায়ের এমন বৈঠকের নেপথ্যে কারা এ নিয়ে এখন চলছেবিস্তারিত পড়ুন
‘রাজনীতির সর্বশেষ অগ্রগতি দেখে মনে হচ্ছে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে’ : মারুফ কামাল খান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ অগ্রগতি দেখে আমার মনে হচ্ছে, ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। তিনি বলেন, আমি আশাবাদী হচ্ছি। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস। পরাজিত হোক চক্রান্তের কূটাভাস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ওই পোস্টে মারুফ কামাল খান আরও বলেন, টোকাইতন্ত্রের ফাঁপরবাজি এড়িয়ে পরিণত নেতৃত্ব এগিয়ে যাকবিস্তারিত পড়ুন

