বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জুলাই হত্যার তদন্তে কেন সময় লাগছে- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত বছরের জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষ খুনের ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অগণিত আসামি করা হয়েছে। আসামির সংখ্যা বেশি হওয়ায় মামলার তদন্ত কাজে বিলম্ব হচ্ছে। মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত গাছা থানা পরিদর্শনে আসেন। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই-আগস্টের হত্যা মামলাগুলোরবিস্তারিত পড়ুন

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লন্ডনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’ মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী ১৩ জুন। লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল ৯টাবিস্তারিত পড়ুন

লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। জানা যায়, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন।বিস্তারিত পড়ুন

৭টায় ম্যাচ, ২টার আগেই স্টেডিয়ামের বাইরে যেন জনসমুদ্র

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুরের। ম্যাচ শুরুর আগেই উত্তেজনার পারদ চড়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের চারপাশে। দুপুর দুইটার আগেই স্টেডিয়াম এলাকায় ভক্তদের উপচে পড়া ভিড়ে রীতিমতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ম্যাচটি ঘিরে বিপুল আগ্রহে অনলাইনে টিকিট সংগ্রহের চেষ্টা চালিয়েছেন হাজারো সমর্থক। বাফুফে ছেড়েছিল ১৮,৩০০ টিকিট, যা দ্রুতই ‘সোল্ড আউট’ হয়ে যায়। অনেকে দীর্ঘক্ষণ অনলাইনে অপেক্ষা করেও টিকিট পাননি। তাই যারা গ্যালারিতে প্রবেশের সুযোগবিস্তারিত পড়ুন

জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় এই ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি সমসাময়িক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। অনেক আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন। নির্বাচন, জুলাই সনদ, মানবিক করিডর, বন্দরের মতো গুরুত্বপূর্ণ বিষউ উঠে এসেছে তার ভাষণে। পাঠকদের জন্য প্রধান উপদেষ্টার ভাষণের লিখিত রূপ তুলে ধরা হলো- “বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী-পুরুষবিস্তারিত পড়ুন

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি

মোঃ ওসমান গনি, বেনাপোল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তের চোরাই পথে অবৈধভাবে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোল সীমান্ত কয়েকটি এলাকা ঘুরে বিজিবির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। বৃহষ্পতিবার সকালে সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। জানা যায়, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনা মূলক কম। অনেক সময় কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রিবিস্তারিত পড়ুন

ঈদ যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট শুরু

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীসাধারনের নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। সাতক্ষীরার বিভিন্ন সড়কে ওভারস্পিড রোধ কল্পে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও খেলাপি মোটরযান বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৫ জুন ‘২৫) দুপুরে সাতক্ষীরার ৩০ মাইল নামক স্থানের তেলের পাম্পের সামনে মোটরযানের উপরবিস্তারিত পড়ুন

শার্শায় ছু*রিকাঘাতে যুবক খু*ন, ৯ ঘণ্টায় হ*ত্যাকারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। ঘটনার রাতে সবুজ ও রাজু মাঠে পাহারারত অবস্থায় মাদক বহনকারী সোহেল ও আল আমিনকে থামতে বললে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। সবুজ নিহত হন এবং রাজু আহত অবস্থায় হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন

২০২২ সাল থেকে র‌্যাবের গোপন সেলে ছিলেন সুব্রত বাইন: গুম সংক্রান্ত তদন্ত কমিশন

র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৬-৭ আগস্ট পর্যন্ত আটক ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। প্রধান উপদেষ্টার কাছে বুধবার জমা দেয়া গুম-সংক্রান্ত তদন্ত কমিশন দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহষ্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে প্রতিবেদনের অংশবিশেষ প্রচার করা হয়। ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ অনেক অপরাধের অভিযোগ আছে। ২০০১ সালে বাংলাদেশের ২৩ জন মোস্ট ওয়ান্টেডেরবিস্তারিত পড়ুন

হজের খুতবায় যা বললেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ

হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। তিনি আরও বলেন, ইমানদারদের কর্তব্য আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ইমানদারের বৈশিষ্ট্য। নেক আমল পাপসমূহকে মুছে দেয়। তাই আমাদের কর্তব্য যত বেশি সম্ভব নেক আমল করার চেষ্টা করা। আল্লাহর রাসুলবিস্তারিত পড়ুন