Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইলো জামায়াত

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (০৩ জুন) রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন তা হলো ডিসেম্বর টু জুন। ডিসেম্বরের ’২৫ থেকে জুন ’২৬ এর মধ্যে তিনি (প্রধান উপদেষ্টা) নির্বাচন দেয়ার পক্ষে। আমরা আমাদের অবস্থান ইতোমধ্যে পরিষ্কার করেছি, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। রোজারবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য ‘বড় সুখবর’

মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘ দিন ধরেই আশায় বুক বাঁধছেন সরকারি চাকরিজীবীরা। তবে মহার্ঘ্য ভাতা নয়, বিশেষ প্রণোদনা পেতে যাচ্ছেন তারা। সোমবার (০২ জুন) বিকেলে জাতীয় বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী জুলাই মাস থেকে এটি কার্যকর হবে। তিনি বলেন, ‘২০১৫ সালের পর থেকে কোনো বেতন কাঠামো হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি।’ সোমবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী ২০২৫-২৬বিস্তারিত পড়ুন
শাকিব খান সেটে এলেই বদলে যায় সবকিছু : সাবিলা নূর

প্রথম সিনেমাতেই ঢালিউড সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটক ও বিজ্ঞাপন জগতে সরব তিনি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগতে কাজ করলেও এতদিন বড় পর্দায় অভিষেক হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ‘তাণ্ডব’ শিরোনামের এ সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাবিলা। শুরুতেই শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
১ম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে ভারতের একটি রাজ্য

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুঁসে সোমবার (২ জুন) এই ঘোষণা দেন। তিনি জানান, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং দৈনন্দিন শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী ভুঁসে বলেন, প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তারা দেশের প্রতি ভালোবাসা অনুভব করবে এবং শারীরিকভাবে সক্রিয় থাকারবিস্তারিত পড়ুন
তালায় ইসলামী ব্যাংকের আত্মসাকৃত টাকা ফেরত পেতে মানববন্ধন

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার গ্রাহকদের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে দশটায় খেয়াঘাট মোড়স্থ তালা ইসলামী ব্যাংকের সামনে (শেখ প্লাজা) উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তালা ইসলামী ব্যাংকের গ্রাহক শিক্ষক বাবলুর রহমান, মোঃ মহিউদ্দিন, বিল্লাল শেখ, গোলাম মোস্তফা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাইকগাছা শাখার অধীনে তালাবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ৬ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

কলারোয়া সীমান্তের ওপারে নারী-শিশুসহ ৬জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (২ জুন, ২০২৫) বিকেলে কলারোয়ার ভাদিয়ালী সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে হাকিমপুরে পতাকা বৈঠকে বিজিবির কাছে ৬জন বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। হস্তান্তরকৃতরা অবৈধভাবে ভারতে বসবাস করছিলো বলে সেখানে তারা আটক হয়। পরে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করে বিজিবি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন, ২০২৫) বিকেল ৫টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সিমান্ত পিলার ১৩/৩ এস, RB-7 ও RB-8 এরবিস্তারিত পড়ুন
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক ও সহকারী শিক্ষক স্বপন কুমার দে। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমদাদুল হক, আমজাদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সমাপ্তি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সফল সমাপ্তি হয়েছে সোমবার। প্রদর্শনীতে ৯টি স্টলে প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইস ডিসপ্লে করা হয়। সরকারি বিভিন্ন দপ্তর মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য অফিসের পাশাপাশি বেগম খালেদা জিয়া কলেজ, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইসের ডিসপ্লে করে। শিক্ষার্থীদের ডিসপ্লের মধ্যে রয়েছে: মডার্ন ইলেকট্রিক ফিডার, হাইটেক ডুয়েলিংবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নি*হ*ত

যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী হবিবর রহমান হবি (৭০) উপজেলার টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে। ঘটনাস্থলের পাশের বাড়ির গৃহবধু ও প্রতক্ষদর্শী বিউটি বেগম জানান, নাভারণ থেকে ছেড়ে আসা বাগআঁচড়া অভিমুখে একটি মাহেন্দ্রযোগে সোমবার দুপুর ১টার সময় নিহত হবি কুচেমোড়া নামক স্থানে নেমে পথ পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। এসময়বিস্তারিত পড়ুন
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের দ্বিতীয় ধাপের উদ্দেশ্য দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করা। সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের শুরুতে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সারাদিনে যত মিটিং করি, সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। কারণ এখানেইবিস্তারিত পড়ুন

