বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান পররাষ্ট্র সচিব : উপদেষ্টা

অপসারণের কোনো বিষয় নেই, নিজে থেকেই জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের তিনি এই কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে চলে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যেই তিনি চলে যাবেন। সেসময় নতুন পররাষ্ট্র সচিব চূড়ান্ত হবে।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বয়:সন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার টাউনশ্রীপুর শরৎ উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম ও সঞ্জীব ব্যানাজী রাইট টু গ্রো প্রতিনিধি সুশান্ত কুমার রায়, ট্রেনিং ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার।

দেবহাটায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে দেবহাটা উপজেলার ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গল ও বুধবার দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২দিন ব্যাপী এ প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদান করেন দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন,বিস্তারিত পড়ুন

দেবহাটায় সমৃদ্ধি কর্মসূচির শিক্ষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সমৃদ্ধি কর্মসূচির আওতাধীন শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত পুনর্বিন্যাস কৃত সমৃদ্ধি কর্মসূচির আওতায় সমৃদ্ধি অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসেখ ইদ্রিস আলী। মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম ও ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ আল তারিক। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

দুর্নীতির অভিযোগে মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান

হেলাল উদ্দিন, মনিরামপুর: দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (২১ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। দুদকের অভিযানে সংশ্লিষ্ট ভূমি অফিসের সহকারী তহশিলদার বিষ্ণুপদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর সহকারী পরিচালক আল-আমিন অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান। তিনি জানান- সম্প্রতি নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার বিষ্ণুপদবিস্তারিত পড়ুন

কতটুকু সম্পদ থাকলে কোরবানি দিতে হয়?

আসছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে মহান আল্লাহতায়ালার সন্তষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট পশু জবেহ করা হয়। ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এই ইবাদত সামার্থ্যবান নর-নারীর ওপর ওয়াজিব। কিন্তু অনেকেই জানেন না, ঠিক কত টাকা হলে একজন মুসলমানের ওপর কোরবানি ওয়াজিব হবে। কোরআন ও হাদিস দ্বারা কোরবানি ওয়াজিব হওয়া প্রমাণিত। মহান আল্লাহ বলেন, ‘তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা : কাউসার, আয়াত :বিস্তারিত পড়ুন

‘যুক্তরাষ্ট্রের নাগরিক’ প্রশ্নে যা বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘যুক্তরাষ্ট্রের নাগরিক’- এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।শুধু তাই নয়, গত শনিবার (১৭ মে) খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। সালাহউদ্দিন সেদিন বলেন, ‘আপনি (ড. ইউনূস) একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের দেশের সেনাবাহিনী কীভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশবিস্তারিত পড়ুন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো। প্রজ্ঞাপনে উল্লেখিত শপথ বাক্য হলো, ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগতবিস্তারিত পড়ুন

যশোরে বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বুধবার (২১ মে) গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পর নবনিযুক্ত অফিসারদের শপথ পাঠ করান এবং ব্যাচ বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আকাশে যুদ্ধবিমানের মনোজ্ঞ মহড়া উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এদিন ৮৬তম বিএএফএ (বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি) ও আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট কমিশনপ্রাপ্তবিস্তারিত পড়ুন

ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘ*র্ষে ২৭ মাওবাদী নিহ*ত

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুঝামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। নিহতদের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মাওবাদী) শীর্ষ নেতা বাসভ রাজুও রয়েছেন। এই সংঘর্ষে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এর একজন সদস্যও নিহত হয়েছেন, এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪ মাওবাদীছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪ মাওবাদী সংঘর্ষের পর, বস্তার রেঞ্জেরবিস্তারিত পড়ুন