Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরাইলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ইসরাইলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল। যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। টাইমস অব ইসরাইল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি মাহাবুব, সম্পাদক নাসির

আব্দুর রহমান, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দীপু। নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব উল্লাহ ৭০বিস্তারিত পড়ুন
একেকটি দূর্যোগে ফসলি জমিতে বাড়ছে লবনাক্ততা: মৃত্তিকা সম্পদ উন্নয়ন কর্মকর্তা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পর্যায়ে দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকার ভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক মাল্টি এক্টর প¬াটফর্মের পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমকর্মী ও মাল্টি এক্টর প্লাটফর্ম-ম্যাপের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্দ্ধোতন কর্মকর্তা সামসুন নাহার রত্না। জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্দ্ধতন কর্মকর্তা সামসুন নাহার রত্না বলেন, বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
রিট খারিজ, ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন। হাইকোর্টের আদেশের পর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এএমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সহনশীল টেকসই কৃষি বিষয়ে এডভোকেসি সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার অতিরিক্তবিস্তারিত পড়ুন
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান জানান, নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চ্যুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডর, বন্দর, সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক পরামর্শ সভা

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা পর্যায়ে দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকার ভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক মাল্টি এক্টর প্লাটফর্মের পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনজীবন ও অর্থনীতি জলবায়ু পরিবর্তনের সরাসরি ও গভীর প্রভাবের মুখোমুখি, যেখানে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও জলোচ্ছ্বাস বারবার জীবিকা ধ্বংস করছে এবং দারিদ্র্য ও বাস্তুচ্যুতিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কুমিরায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিস্টার ম্যানেজমেন্ট কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত ১৯-২৩ মে ২০২৫ অনুষ্ঠিত কোর্সে কোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মোঃ সায়েদ বাসিত। কোর্স সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। প্রশিক্ষক হিসেবে আছেন এএলটি খানজাহান আলী, এস এম আব্দুর রশিদ, মাগুরা জেলার রওশন আরা পারভীন, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুরবিস্তারিত পড়ুন
প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সাতক্ষীরায় আগমন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাতক্ষীরা আগমন করেছেন। তিনি বুধবার বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল মুকিত খাঁন, প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, সহকারী কমিশনার এনডিসি প্রণয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাতক্ষীরা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অর্থ-সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সদস্য আসাদুজ্জামা মধুু, ফয়জুল হক বাবু প্রমুখ। এসময় প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিচারপতি একেএম আব্দুল হাকিমকে পুস্পস্তবক অর্পণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা।বিস্তারিত পড়ুন

