সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কানাডায় ভিড়ে গাড়ি তুলে দেয়ায় নিহত বহু, ‘সন্ত্রাসী হামলা’ বলতে নারাজ পুলিশ

কানাডার ভ্যানকুভার শহরে একটি ফিলিপিনো উৎসবে গাড়ি তুলে দেওয়ায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। উৎসবে উপস্থিত কিছু মানুষ মিলে ঘটনাস্থলেই অভিযুক্ত চালককে আটক করেন। ভ্যানকুভারের ৩০ বছর বয়সী এক ব্যক্তি এই ঘটনার জন্য গ্রেফতার হয়েছেন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। তদন্তকারীরা এখন পর্যন্ত ঘটনার কোনো উদ্দেশ্য প্রকাশ করেনি। তবে পুলিশের ভাষ্যমতে, এটি সন্ত্রাসী হামলা ছিল না বলে তারা ‘আত্মবিশ্বাসী’। কানাডারবিস্তারিত পড়ুন

শেরে বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এবং তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান পোস্টে লেখেন, ‘জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তার অক্ষয়-অমলিন স্মৃতির প্রতিবিস্তারিত পড়ুন

এবার কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় ভারতে গ্রেপ্তার বিধায়ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার নেপথ্যে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করে গ্রেপ্তার হয়েছেন আসাম রাজ্যের একজন বিধায়ক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্য থেকে বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামা হামলা (২০১৯) এবং সদ্য ঘটে যাওয়া পেহেলগাম হামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক মন্তব্যেবিস্তারিত পড়ুন

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির বৈঠক

চীন সব সময় শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় : মির্জা ফখরুল

চীন সব সময় শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় : মির্জা ফখরুল বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির বৈঠক চীন সব সময় একটা শক্তিশালী বাংলাদেশ এবং বাংলাদেশে সার্বিক একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকা সফররত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এ কথা জানান তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈঠকটি শুরু হয়ে রাত সোয়া ৭টার দিকেবিস্তারিত পড়ুন

এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত জামায়াত

একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, এ বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া দলটি বহুত্ববাদকে পুরো বাদ দিতে হবে বলেও জানিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রস্তাব করেছি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। ১০ জনের একটি সমন্বয় কমিটিবিস্তারিত পড়ুন

রউফ চেয়ারম্যানের শাস্তির দাবিতে দেবহাটায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার আলিপুর ইউপি চেয়ারম্যান আঃ রউফ কর্তৃক ইসলামী আলোচক কবির বীন সামাদকে মাহফিলের স্টেজে গালি-গালাজ ও অপমান করার প্রতিবাদে এবং ভারতীয় মুসলিমদের ওয়াকফ আইনের প্রতিবাদ করায় হত্যা ও নির্যাতনের ঘটনায় দেবহাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজ শেষে দলমত নির্বিশেষে মুসল্লীদের অংশগ্রহনে পারুলিয়া সেড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিন করে সখিপুর বাজার হয়ে পারুলিয়া বাসস্টান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পারুলিয়া সেডবিস্তারিত পড়ুন

দেবহাটায় এলজিইডির সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ!

ছুটির দিনে দায় সারা ভাবে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদার। আর সেখানে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকেও ছিলেন নিরব দর্শকের ভূমিকায়। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী কয়েকজন এগিয়ে এসে কাজের মান নিয়ে কথা বলতেই ঠিকাদারের পক্ষ নিয়ে এলজিইডির এক কর্মচারী স্থানীয় এক ব্যক্তিকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি হয়। এসময় সেখান দিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনে তাৎক্ষণিক কাজ বন্ধ করার নির্দেশ দেন। জানা গেছে,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ২০২৪- ২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ‘২৫) সকালে সাতক্ষীরা সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষকবিস্তারিত পড়ুন

শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে অভিভাবক ও সচেতন এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৬ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক এম. এম. আবুল কালাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় এডহক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়। ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সভাপতি পদে প্রতিষ্ঠাতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি মিন্টু, সম্পাদক রাসেল

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ) ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শীর্ষ নিউজের সাবেক নির্বাহী সম্পাদক নাসির আহমাদ রাসেল এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে রহমান আজিজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদারবিস্তারিত পড়ুন