মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ৯ আসামিসহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী কায়সার কামাল শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী জামিল আক্তার এলাহী এবং এ এইচ এম কামরুজ্জামান মামুন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় মতবিনিময়ে উপজেলা বিএনপির সেক্রেটারি রকিব মোল্লা

কলারোয়ার কয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ৯নং ওয়ার্ডে গেলে গণসংযোগ কর্মীসভায় রূপ নেয়। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল‍্যা বলেন, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব আমাদের প্রাণপ্রিয় নেতা। আগামি নির্বাচনে তিনি সংসদ সদস‍্য নির্বাচিত হয়ে মন্ত্রী হবেন। তিনি আরো বলেন, হাবিবুল ইসলাম হাবিব স্পষ্ট বার্তা দিয়েছেনবিস্তারিত পড়ুন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কলারোয়ায় বিএনপি’র শুভেচ্ছা মিছিল

সাতক্ষীরার কলারোয়ায় শুভেচ্ছা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা হওয়ায় এবং কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আখতারুল ইসলাম যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ওই শুভেচ্ছা মিছিল বের করে নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস মার্কেট থেকে বের হয়ে মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফের বিশ্বাস মার্কেটে গিয়ে মিছিলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের ডিজিটাল সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিসিডিবির ইয়ুথ প্রকল্পের উদ্যোগে কলারোয়ার ২২ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রকল্প নির্ধারিত বেকার যুব যুবতীদের মাঝে নেদারল্যান্ডভিক্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)বিস্তারিত পড়ুন

যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে : প্রেস সচিব

যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ। প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসববিস্তারিত পড়ুন

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে—এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এ সময় অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।বিস্তারিত পড়ুন

‘জেল থেকে’ সাবেক মন্ত্রী ফারুকের ফেসবুক পোস্ট ভাইরাল

সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর তার প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তোলা হয়েছে, কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবরের ১৪ তারিখ দিবাগত রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‌্যাব গ্রেফতার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ ঢাকায় গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। উল্লেখ্য, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইটালী প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের মেয়ে গৃহবধূ আনজুমান আরা (৫৮) এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৪ বছর পূর্বে সাতক্ষীরার শহরের মুনজিতপুর গ্রামের আরশাদ আলীর ছেলে হিমু চেীধুরী (৬০) এর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসারবিস্তারিত পড়ুন

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

থানায় না গিয়ে সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এ নির্দেশ দেন তিনি। ড. ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত (যেমন : ৯৯৯), যাতে অভিযোগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন দাখিল করতে পারে। আইজিপি বাহারুল আলমকে যতবিস্তারিত পড়ুন