সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যা উদযাপিত হবে সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ সালের প্রথম দিন। নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ উপলক্ষে, আমি সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি বলেন, ‘পহেলা বৈশাখ’ ঐতিহ্যবাহী উদযাপন বাঙালি সংস্কৃতিতে এক অনন্য এবং লালিত স্থান অধিকার আছে। এটিবিস্তারিত পড়ুন

আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। তিনি বলেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত। এই উৎসব আমাদের হৃদয়ে জাগায় স্বজাতির অতীতবিস্তারিত পড়ুন

২০২৫ সালের পর বদলে যাবে হজের সময়ের আবহাওয়া

২০৪২ সাল পর্যন্ত হজের সময়ের আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এ বছর তথা ২০২৫ সালের পর হজের সময়ের আবহাওয়া বদলে যাবে। শনিবার (১২ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানিয়েছে, ২০২৫ সালের হজ হবে গ্রীষ্মকালে। এরপর আগামী ১৬ বছর ধরে হজ ধীরে ধীরে বসন্ত ও শীত মৌসুমে স্থানান্তরিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের মূল কারণ ইসলামি চন্দ্রপঞ্জিরবিস্তারিত পড়ুন

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

আগামি ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার (১২ এপ্রিল) বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ.সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টারবিস্তারিত পড়ুন

‘মার্চ ফর গাজা’য় যা বললেন আহমাদুল্লাহ

মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে বাংলাদেশের সব মানুষ মজলুম ফিলিস্তিনিদের পাশে আছে বলে জানিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আহমাদুল্লাহ বলেন, আমরা এক কাতারে দাঁড়িয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মতগত পার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটি বাংলাদেশের মানুষ ধর্ম,বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার এ কর্মসূচি স্থান পেয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন গণমাধ্যম এ কর্মসূচির খবর প্রকাশ করেছে। বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন। এ দিনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাশিয়াডাঙ্গা-ত্রিমোহনী ব্রিজ নির্মাণের আশ্বাস এলজিআরডি’র পিডি’র

কলারোয়ার কাশিয়াডাঙ্গা-ত্রিমোহনী ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন এলজিআরডি’র প্রকল্প পরিচালক (পিডি) মো. ইবাদত আলী। শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গায় কপোতাক্ষ নদের উপর কাশিয়াডাঙ্গা-ত্রিমোহনী কাঠের ব্রিজ স্থানে পরিদর্শনে আসেন তিনি। সেসময় তিনি সন্তোষ প্রকাশ করে এলাকাবাসীকে ব্রিজ নির্মাণ আশ্বস্ত করে রসিকতার সুরে বলেন, ‘আপনাদের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে অর্থাৎ আপনাদের ব্রিজ দেখে আমার পছন্দ হয়েছে। এই ব্রিজ আপনাদেরকে করে দেয়া হবে ইনশাল্লাহ।’ এলজিআরডি’র বিভিন্ন কর্মকর্তাসহ সেখানে উপস্থিতবিস্তারিত পড়ুন

যশোরে মেয়েদের শয়নকক্ষে সিসি ক‍্যামেরা, কওমী মাদ্রাসা বন্ধ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজ্জোহরা ক্বওমি মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের শয়নকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগের পর স্থানীয় প্রশাসন ও ক্বওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়। পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে মাদ্রাসাটি বন্ধের পাশাপাশি শনিবার (১২ এপ্রিল) এর মধ্যে সব ছাত্রীকে পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ভবিষ্যতে মাদ্রাসাটির অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শার্শাবিস্তারিত পড়ুন

শার্শায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, লাইফ সাপোর্টে

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শা উপজেলার রাজাপুরে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে লাল্টু (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে রাজাপুর টু গয়রা রোডের শেষ মাথায় একটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। গুরুতর আহত লাল্টু শার্শার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে লাল্টু রামপুর থেকে রাজাপুর গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলেন। পথিমধ্যে গয়রাবিস্তারিত পড়ুন

থানায় মামলা

কলারোয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা, আটক-৫

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারের ব্রাক মোড়ের মোসলেম কারিকরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আটককৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কলারোয়া গ্রামের উত্তর দিগং গ্রামের মুজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন, হারুণ অর রশীদের ছেলে জহুরুল ইসলাম, বাবু কাগুচীর ছেলে রাসেল হোসেন, মুনসুরবিস্তারিত পড়ুন