Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন।বিস্তারিত পড়ুন
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা।’ সোমবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি উল্লেখ করেন, এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদি।
ট্রাম্প-মোদি ফোনালাপ, যা জানালো হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সেইদিনেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর এক সপ্তাহ পর সোমবার (২৭ জানুয়ারি) টেলিফোনে কথা হলো মোদি ও ট্রাম্পের। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুইটির মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে দুই নেতার কথা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেবিস্তারিত পড়ুন
সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা!

লালমনিরহাট সদর উপজেলার সোনালী ব্যাংকের বড়বাড়ী শাখায় সুড়ঙ্গ খুড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে লোকজন টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা। স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, ব্যাংক থেকে টাকাসহবিস্তারিত পড়ুন
কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন করেছেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে কৃষিতে উৎপাদন বাড়িয়েছিলেন। উন্নয়ন ও উৎপাদনের চাকাকে সচল করেছিলেন। কৃষিপ্রধান দেশে কৃষিতে আধুনিকায়ন ঘটিয়েছে বিএনপি। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে আয়োজিত কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এবিস্তারিত পড়ুন
কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার দাসের পরলোকগমন

শেখ মাহমুদুল হাসান কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া পৌরসভার মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার দাস পরলোকগমন করেছেন। তিনি নিজ বাসভবনে রবিবার দিবাগত (২৭ জানুয়ারি) রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা এবং নয়জন নাতি-নাতনি রেখে গেছেন। বিমল কুমার দাস ছিলেন কলারোয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং স্থানীয় সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর সততা, পরিশ্রম এবং ন্যায়পরায়ণতা তাকে সকলের কাছে একজন আদর্শবিস্তারিত পড়ুন
জামায়াত শুধু মুসলমানদের দল নয়, হিন্দু-খ্রীস্টান-মুসলমান এক হয়ে দেশকে গড়তে চাই: জামায়াতের সেক্রেটারি জেনারেল

সেলিম হায়দার।। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। ২ হাজার শহীদ ও ৪ হাজার আহতের বিনিময়ে নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি দেখে যেতে পারেনি। নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করতে হবে। সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশ থেকে দখলবাজ, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিতাড়িত করে সকলেবিস্তারিত পড়ুন
মধ্যরাতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অনেকে

মধ্যরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে। সংঘর্ষ শুরুর সাড়ে তিন ঘণ্টা পার হলেও সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছেই। এতে উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকেও নীলক্ষেত মোড় এলাকায় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। নীলক্ষেত বই মার্কেটের সামনের রাস্তায় ঢাবি শিক্ষার্থীরা এবং নিউমার্কেট এলাকায় সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। উভয়পক্ষের আহতের সঠিক সংখ্যা জানা না গেলেও তা ২০বিস্তারিত পড়ুন
বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায় : সাবেক এমপি হাবিব

বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘শহীদ জিয়া ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি তার হাত দিয়েই শুরু হয়েছিলো। খালেদা জিয়া দেশকে উন্নয়ন উৎপাদনে সমৃদ্ধ করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশে হবে সমৃদ্ধির বাংলাদেশ।’ রোববার (২৬ জানুয়ারি) রাতে কলারোয়ার লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দুটি ওয়ার্ডের কমিটি গঠন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামি নির্বাচনে নিজের জন্য সমর্থনবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এই কমিটি ঘোষণা করেন। প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ৭নং চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান। কমিটি ঘোষণাপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন। মোস্তাফিজুর রহমানকে আহবায়ক, আবু সেলিমকে সিনিয়র যুগ্মবিস্তারিত পড়ুন

