মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে ফুলেল শুভেচ্ছা কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের

যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ৩টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিস কক্ষে অনাড়ম্বর ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের আগামি দিনের জন্য শুভকামনা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। জেলা প্রশাসকও তাদের কাছে দোয়া কামনা করেন। সংক্ষিপ্ত ওই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু, যুগ্মবিস্তারিত পড়ুন

আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করতো না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং, আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওরা গাড়িবহর নিয়ে যা করুক, সমস্যা নেই। আমরা জানি ওরা কী করতে পারবে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেবিস্তারিত পড়ুন

ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম

উদ্বেগ-উৎকণ্ঠায় প্রায় দেড়দিন কেটেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। প্রিয় তারকা তামিম ইকবাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে! অবশেষে ভক্তদের দুশ্চিন্তা কমেছে। তামিম নিজেই সেটি কমিয়েছেন। সংকট কাটিয়ে ফেসবুকে এসে পোস্ট করেন তামিম। সেখানে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ছোট জীবনে একে অপরের বিপদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তামিম। পাঠকদের জন্য তামিমের পোস্টটি তুলে ধরা হলো- ‘দুই বছর আগে এই রোজার সময়ই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা চারবিস্তারিত পড়ুন

ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেফতার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আগামীকাল স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকে সেবিস্তারিত পড়ুন

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন!

‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি। নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন ওই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ উল্লেখ করেছেন। দল গঠনের তারিখ দেয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলেরবিস্তারিত পড়ুন

এনসিপির নাম নিয়ে আপত্তি বিসিপির

জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম (এনসিপি) নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। দলটির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির ইসির সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া বাংলাদেশ সিটিজেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সম্প্রতি পত্রপত্রিকা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার জিজিকেএইস কানাইলাল হাইস্কুলের নয়া সভাপতি নজিবুল্লাহ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপোতা জি জি কে এইস কানাইলাল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রেরণ করেন । গত ৪/২/২০২৫ ইং তারিখে ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরে অনুমতি জারি করা হয়। এতে সাতক্ষীরা সদর -২ আসনের সাবেক সংসদ সদস্য কাযী শামসুর রহমান ওবিস্তারিত পড়ুন

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক। কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক। সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনিবিস্তারিত পড়ুন

১০ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। গুম-খুন ও নিপীড়নসহ জাহেলিয়াতি যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল এ শাসনামলে। ১০ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক বিশেষ সেমিনার

অজোপাড়াগাঁয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোর-তরুণদের নিয়ে নানান মহতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুরের খৃষ্টান মিশন। এরই ধারবাহিকতায় এবার ‘সাংবাদিকতা বিষয়ক বিশেষ সেমিনার’ আয়োজন করলো তারা। সেমিনারে মিশনের সেবাপ্রাপ্ত প্রায় অর্ধশত কিশোর-কিশোরী অংশ নেন। সোমবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে মিশনের গীর্জাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘সাংবাদিকতা’ বিষয়ক মূল বক্তব্য রাখেন সরকার অনুমোদিত ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও পত্রদূতের সাংবাদিকবিস্তারিত পড়ুন