মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান: হাসনাত

সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবীদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহতে আমরা উদ্বীগ্ন। রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান। আমাদের সাথে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কথা হয়েছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়েবিস্তারিত পড়ুন

বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে। এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি৷ নাহিদ বলেন, এনসিপি মনে করে বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, দায় স্বীকার, অনুশোচনা-পাপমোচন ব্যতীতবিস্তারিত পড়ুন

আ.লীগকে অপকর্ম, গণহত্যা, গুম-নির্যাতনের জন্য ক্ষমা চাইতে হবে, সাজা পেতে হবে : সোহেল তাজ

লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর সোহেলকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। তবে পিনাকীর এই বক্তব্যকে নাকচ করে দিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য সংবলিত একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পোস্ট দেন সোহেল তাজ। ওই পোস্টে পিনাকীর দাবিকেবিস্তারিত পড়ুন

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, নারী নেত্রীসহ আটক ৩

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এই মিছিল করেন তারা। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি কিছুদূর আগালে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে জনতা। পরে ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদপুর থানা পুলিশ তাদেরকে নিয়ে যায়। আটককৃতরা বলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: উপদেষ্টা আসিফ মাহমুদ

গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা লেখেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক বা সবকিছুকে অন্তর্ভুক্ত করা) ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজেবিস্তারিত পড়ুন

জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই: রিজভী

বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ মার্চ) সকালে উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছেবিস্তারিত পড়ুন

বারিধারায় বাড়ি সংস্কার চলছে, নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে আসছেন তারেক রহমান

আসন্ন ঈদের পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের আসার সম্ভাবনা কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মালেক। তিনি বলেছেন, ‘ম্যাডাম নিজে চিকিৎসা বা প‌রিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মা‌টিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তি‌নি ঈদের পরই দেশে ফিরে যেতে চান। আর তারেক রহমান নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন। ঢাকায় বাসাসহ সব প্রস্তু‌তি চলছে।’ এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেবিস্তারিত পড়ুন

ব্যাংককে ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না: রিপোর্ট

এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতারা। সম্মেলনের ফাঁকে ড. ইউনূস এবং মোদির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। বিষয়টি বৃহস্পতিবার (২০ মার্চ) বার্তাসংস্থা এএনআইকে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না বলে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে তিনটিবিস্তারিত পড়ুন

বাতিল হচ্ছে শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত খসড়ায় এসব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এমএনএ (জাতীয় পরিষদের সদস্য) ও এমপিএ (প্রাদেশিক পরিষদের সদস্য) হিসেবে নির্বাচিত এই নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে গণপরিষদ গঠিত হলে তাদের সদস্য হিসেবে মনোনীতবিস্তারিত পড়ুন

ইরানে আক্রমণ করলে ‘কড়া থাপ্পড়’ খাবে যুক্তরাষ্ট্র: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনই কোথাও পৌঁছাতে পারবে না। ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষরা মুখে কড়া থাপ্পড় মারবে। ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন। খামেনি বলেন, মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন