Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: উপদেষ্টা আসিফ মাহমুদ

গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা লেখেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক বা সবকিছুকে অন্তর্ভুক্ত করা) ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজেবিস্তারিত পড়ুন
জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই: রিজভী

বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ মার্চ) সকালে উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছেবিস্তারিত পড়ুন
বারিধারায় বাড়ি সংস্কার চলছে, নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে আসছেন তারেক রহমান

আসন্ন ঈদের পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের আসার সম্ভাবনা কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেছেন, ‘ম্যাডাম নিজে চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মাটিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তিনি ঈদের পরই দেশে ফিরে যেতে চান। আর তারেক রহমান নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন। ঢাকায় বাসাসহ সব প্রস্তুতি চলছে।’ এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেবিস্তারিত পড়ুন
ব্যাংককে ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না: রিপোর্ট

এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতারা। সম্মেলনের ফাঁকে ড. ইউনূস এবং মোদির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। বিষয়টি বৃহস্পতিবার (২০ মার্চ) বার্তাসংস্থা এএনআইকে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না বলে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে তিনটিবিস্তারিত পড়ুন
বাতিল হচ্ছে শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত খসড়ায় এসব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এমএনএ (জাতীয় পরিষদের সদস্য) ও এমপিএ (প্রাদেশিক পরিষদের সদস্য) হিসেবে নির্বাচিত এই নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে গণপরিষদ গঠিত হলে তাদের সদস্য হিসেবে মনোনীতবিস্তারিত পড়ুন
ইরানে আক্রমণ করলে ‘কড়া থাপ্পড়’ খাবে যুক্তরাষ্ট্র: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনই কোথাও পৌঁছাতে পারবে না। ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষরা মুখে কড়া থাপ্পড় মারবে। ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন। খামেনি বলেন, মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সং*ঘ*র্ষ, ‘নি*হ*ত ২’

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তাছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩)। একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশারও (৩৫) এই সংঘর্ষেবিস্তারিত পড়ুন
নাভারণের কুচেমোড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাড়িখালী এলাকার বাসযাত্রী লিটন (৩০) জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী লোকাল বাসটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসচালক সামনের একটি ভ্যান ও ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন
জাতীয় খেলোয়াড় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ৩ ছাত্রীকে সংবর্ধনা

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড় জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার প্রান্তি, জাতীয় নারী দল বক্সার আফরা খন্দকার প্রাপ্তি ও বাংলাদেশ জাতীয় দলের শুটার জাফিরাহ খানম জ্যোতির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে বিদ্যালয় এর হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুলবিস্তারিত পড়ুন
শিশু ও নারী সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সারাদেশে নারী-শিশু ধর্ষন ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় এক মানববন্ধন কর্মসূচি পালিত এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং রূপান্তরের সহযোগিতায় সাতক্ষীরা শহিদ রাজ্জাক পার্কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দেশের সকল নারী ও শিশু ধর্ষনসহ সকল প্রকার নির্যাতন বন্ধের দাবি, সমতা, নায্যতা, ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষাবিস্তারিত পড়ুন

