মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ৫৪ ইসকন ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন। গতকাল শনিবার সন্ধ্যায় এবং আজ রবিবার (০১ ডিসেম্বর) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। গতকাল দিনভর এবং আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা পৌঁছেছেন। শনিবার সাতক্ষীরায় দিনভর তার রাজনৈতিক কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন। এদিকে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে শুক্রবার দুপুরের পর সাতক্ষীরার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনস্থল সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ। এসময় তার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ার মডেল মসজিদ পরিদর্শন করলেন সাতক্ষীরার ডিসি

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমদ। গতকাল (২৯শে নভেম্বর)শুক্রবার উপজেলা চত্বরে অস্থায়ী মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায়ের আগে মসজিদের সকল মুসল্লি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বয়ান করেন। তারপর তিনি নামাজ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন এ মডেল মসজিদটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন আগামী জুম্মা থেকে এখানে নামাজবিস্তারিত পড়ুন

আইনজীবী হত্যা: সাতক্ষীরায় আইনজীবীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এ্যাডভোকেট ও সরকারী আইনজীবী মঙ্গলবার দায়িত্ব পালন করার সময় দুষ্কৃতিকারী সন্রাসী কতৃক প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও পি,পি,এ্যাডঃ শেখ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ্যাডঃ মোঃ আকবর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক , বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নী জেনারেল মোঃ রফিকুল ইসলাম মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ এ,এস,এম,আশরাফুল আলম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের বড়খামা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি : আদর্শ সমাজ গঠনে মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। দেশপ্রেমিক সুনাগরিক এবং সৎ চরিত্রবান আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কারখানা হচ্ছে মাদ্রাসা। ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানবিক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে। বুধবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার ইউসি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে আলিয়া মাদ্রাসা শিক্ষা একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।বিস্তারিত পড়ুন

তালায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় ছেলের হাতে মায়ের মৃত্যুর অভিযোগ!

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত মা মোছাঃ ছবিজান বেগম (৮০) ১৫ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে মোঃ বিল্লাল খাঁ জানান, আমাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫)বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের বড়শিমলা কারবালা হাইস্কুলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জহুরুল হক অডিটোরিয়ামে স্মরণসভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের বলেন,বিস্তারিত পড়ুন

শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্ত:স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা

শ্যামনগর : বেসরকারি সংস্থা লিডার্সের আয়োজনে আন্ত:স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার বিকাল ৩টায় আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। কর্মী সমাবেশ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশবিস্তারিত পড়ুন