Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র একাশিতম উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ নলতা শাখার এসএ ভিপি ও ব্যবস্থাপক শহিদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস হাসান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে ছাত্রআন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার দেয়াড়া হাই স্কুলে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভা ও আহতদের আশু সুস্থতায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় স্কুলের আয়োজনে কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে অনুষ্ঠানে বক্তা হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন, কম্পিউটার শিক্ষক গোলাম রসুল, জীব বিজ্ঞানের শিক্ষক ইসমাইল হোসেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিকবিস্তারিত পড়ুন
ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ৫৪ ইসকন ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন। গতকাল শনিবার সন্ধ্যায় এবং আজ রবিবার (০১ ডিসেম্বর) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। গতকাল দিনভর এবং আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা পৌঁছেছেন। শনিবার সাতক্ষীরায় দিনভর তার রাজনৈতিক কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন। এদিকে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে শুক্রবার দুপুরের পর সাতক্ষীরার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনস্থল সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ। এসময় তার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ার মডেল মসজিদ পরিদর্শন করলেন সাতক্ষীরার ডিসি

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমদ। গতকাল (২৯শে নভেম্বর)শুক্রবার উপজেলা চত্বরে অস্থায়ী মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায়ের আগে মসজিদের সকল মুসল্লি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বয়ান করেন। তারপর তিনি নামাজ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন এ মডেল মসজিদটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন আগামী জুম্মা থেকে এখানে নামাজবিস্তারিত পড়ুন
আইনজীবী হত্যা: সাতক্ষীরায় আইনজীবীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এ্যাডভোকেট ও সরকারী আইনজীবী মঙ্গলবার দায়িত্ব পালন করার সময় দুষ্কৃতিকারী সন্রাসী কতৃক প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও পি,পি,এ্যাডঃ শেখ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ্যাডঃ মোঃ আকবর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক , বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নী জেনারেল মোঃ রফিকুল ইসলাম মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ এ,এস,এম,আশরাফুল আলম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের বড়খামা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি : আদর্শ সমাজ গঠনে মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। দেশপ্রেমিক সুনাগরিক এবং সৎ চরিত্রবান আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কারখানা হচ্ছে মাদ্রাসা। ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানবিক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে। বুধবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার ইউসি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে আলিয়া মাদ্রাসা শিক্ষা একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।বিস্তারিত পড়ুন
তালায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় ছেলের হাতে মায়ের মৃত্যুর অভিযোগ!

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত মা মোছাঃ ছবিজান বেগম (৮০) ১৫ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে মোঃ বিল্লাল খাঁ জানান, আমাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫)বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের বড়শিমলা কারবালা হাইস্কুলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জহুরুল হক অডিটোরিয়ামে স্মরণসভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরবিস্তারিত পড়ুন

