Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শীতের আগমনী বার্তায় কমতে শুরু করেছে সবজির দাম

দীর্ঘদিন নিত্যপণ্যের বাজারে চলছিল উত্তেজনা। এক পণ্যের দাম বাড়ার সাথে সাথে বাড়ছে অন্য পণ্যের দাম। নিত্যপণ্য নিয়ে অস্বস্তি কাটছেই না। মাঝেমধ্যে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বমূল্য নিম্নআয়ের মানুষকে বেকায়দায় ফেলেছে। চড়া বাজারে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। অবশেষে সবজির বাজারে সুখবর মিলেছে। শীতের আগমনী বার্তায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। তবে আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। চড়া দামে আটকে আছে পেঁয়াজ। ডিম-মুরগির দামও স্থিতিশীল। শুক্রবার (১বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা জারি

ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।এজন্য বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক চিঠিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ অনুরোধ জানান বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমাদ। এতে বলা হয়, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ও পর্যালোচনায় বাংলাদেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাডবিস্তারিত পড়ুন
হাসিনা সরকারের মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জি এম কাদের

আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, ‘আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর! কীভাবে ২০০৮ সালের নির্বাচনে আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই শেখ হাসিনার সরকারে আমি মন্ত্রী ছিলাম। তাই বলে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ ও অন্যায়ের ভাগীদার হবো কেন? সেইবিস্তারিত পড়ুন
শেখ পরিবারের কারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজকন্যা শারমিন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। শেখ হাসিনা বা তার পরিবারের কারও আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ নেতৃত্বে থাকা দলের নেতাদের বিচারের দাবিও করেন। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শারমিন আহমদ বলেন, মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে,বিস্তারিত পড়ুন
চালের সরবরাহ স্থিতিশীল রাখতে শুল্ক প্রত্যাহার

চালের ওপর থাকা সকল আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে চালের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে চালের দাম প্রতি কেজিতে অন্তত ৯.৬০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে এনবিআর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি সংবিধিবদ্ধ নিয়ামক আদেশ (এসআরও) জারি করেছে। শুক্রবার (১ নভেম্বর) এনবিআর-এর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চালের ওপর বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৫ শতাংশবিস্তারিত পড়ুন
‘আমি দুঃখিত, আমি ব্যর্থ একজন মানুষ’ লিখে চবি ছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশে ‘আমি দুঃখিত, আমি ব্যর্থ একজন মানুষ’ ইংরেজিতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। শুক্রবার (০১ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্ল্যাট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। নিহত তাজরিয়ান আহমেদ সোয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়।বিস্তারিত পড়ুন
শার্শায় নিহতের দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নিহতের দুই মাস পর আদালতের নির্দেশে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার সময় উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত তাসলিমা আমলাই গ্রামের নূর আহম্মেদের স্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শহিদুলবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা আইনশৃংখলা বিষয়কসহ ৩ কমিটির মাসিক সভা

কলারোয়ায় আইন শৃংখলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ ৩টি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে পর্যায়ক্রমে সভা ৩ টি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি উপজেলা ব্যাপি আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, জনগনের সেবা নিশ্চিত করা ও বেসরকারি উন্নয়ন সংস্থার সকল কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিতবিস্তারিত পড়ুন
তালায় মটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

সেলিম হায়দার : তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ মহাসিন গাজী (৪৮) নামে ১ জন নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ দূর্ঘটনা ঘটে। তালা থানার এস আই মোঃ আব্দুল্লাহিল আরিফ বলেন, নিহতবিস্তারিত পড়ুন
পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের টিম’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটা প্রতিনিধি: “গাছ লাগাব বেশি বেশি বাঁচবে পরিবেশ ফুটবে হাসি” এই স্লোগান সামনে রেখে দেবহাটা উপজেলা পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আমাদের টিম স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফরের সভাপতিত্ব ও আমাদের টিম এর উপ-পরিচালক এস এম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। উপস্থিতবিস্তারিত পড়ুন

