Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ডেন্টাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ডা. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবার মানুষিকতা নিয়ে জীবানুমুক্তবিস্তারিত পড়ুন
নড়াইলে হালকা শীতের আমেজে দেদারছে বিক্রি হচ্ছে অতিথি পাখি

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ফোন করলেই বাড়ি বাড়ি পৌঁছে যায় অতিথি পাখি। নড়াইলের বিল ও জলাশয়গুলোতে হালকা শীতের আমেজে প্রতিবছরের মতো দল বেঁধে আসতে শুরু করেছে অতিথি পাখিরা। পানি কমে আসা বিল ও জলাশয়গুলোতে খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সঙ্গে আসছে দেশীয় প্রজাতির পাখিও। আর এই সুযোগে ফাঁদ পেতে নির্বিচারে পাখি নিধন করছে অসাধু শিকারিরা। এসব পাখির একটা বড় অংশ বিষটপ, জাল, বড়শিতে আটকে শিকারের খাঁচায় বন্দি হচ্ছে। সেগুলো আবার দেদারবিস্তারিত পড়ুন
তালায় জমি লিখে না দেওয়ার প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় প্রভাবশালীর নামে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তিনি সম্পত্তি জবর দখলসহ হত্যার হুমকি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তালা উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল জলিল খাঁ’র ছেলে মোঃ মনিরুজ্জামান (৩০)। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দিঘালরআইট গ্রামের আব্দুল হামিদেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ সীমান্তে বেড়েছে বিএসএফ, নিরাপত্তা জোরদার ভারতের

বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের ৮ সীমান্তবর্তী জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা বলেছেন, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর -এই আট জেলার সঙ্গে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত-বাংলাদেশের সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, উত্তরবঙ্গের এই ৮ জেলায় রয়েছেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, ভারতে আটক ৫০০

ভারতের চেন্নাইয়ে ‘অনুমতি ছাড়া’ বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় ৫০০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।তাদের মধ্যে ১০০ জন নারীও রয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। সংবাদমাধ্যমটি জানায়, গতকাল বুধবার চেন্নাইয়ের রাজা রত্নম স্টেডিয়ামের সামনে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলা বন্ধের দাবিতে এই প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেয় বিজেপি, আর এসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা।বিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৭ দেশের রাষ্ট্রদূত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত। আগামী ৯ ডিসেম্বর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের মাঝে ধর্ম ও মতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়। অন্তর্বর্তী সরকার গঠনের আগে বিমানবন্দরে দেওয়া নিজের একটি বক্তব্যেরবিস্তারিত পড়ুন
সীমান্ত বন্ধ হলে বড় ক্ষতি ভারতের, ঝুঁকিতে লাখো মানুষের জীবিকা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে কয়েকদিন ধরেই তোলপাড় চলছে প্রতিবেশী ভারতে। দেশটির গণমাধ্যম থেকে শুরু করে সরকার, এমনকি রাজনৈতিক দলগুলোও সরব হয়েছে এ বিষয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে একের পর এক ভুল তথ্য। সেসবের প্রভাব পড়েছে দুই দেশের সম্পর্কের ওপর। সীমান্ত দিয়ে কিছুটা বন্ধ হয়ে গেছে পণ্য আমদানি-রপ্তানিও। কয়েকদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ, মিছিল চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।বিস্তারিত পড়ুন
দু-একদিনের মধ্যে সুখবর আসছে, বৈঠক শেষে জামায়াতের আমির

অপপ্রচার মোকাবিলায় সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করবো। আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। কারও কাছে মাথা নত করবো না, আবার সীমা লঙ্ঘনও করবো না। দু-একদিনের মধ্যেবিস্তারিত পড়ুন
জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা এটিকে মুছে দিয়ে আগের ব্যবস্থায় ফেরার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে বলে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বক্তৃতায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা হয়তোবিস্তারিত পড়ুন

