Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালা ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদল সভাপতির মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মফিজুল ইসলামের মা সালেহা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে সালেহা বেগম ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে জানা যায়, তিনি মৃত্যুবরণ করেছেন। আজ (বৃহস্পতিবার) জোহরের নামাজের পর ঘোনা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ছাত্রদল নেতা মফিজুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশবিস্তারিত পড়ুন
মনিরামপুরে বাস চাপায় একজন নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় আবু তাহির (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে রাজারহাট-চুকনগর মহাসড়কের চালকিডাঙ্গা-জালঝাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু তাহির পৌরসভার গাংড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে। জানা যায়, বিকালে যশোর ছেড়ে আসা চুকনগরগামী (চট্টোমেট্রো জ-১১-১৪১১) নম্বরধারী একটি যাত্রীবাহী বাস চালকিডাঙ্গা-জালঝাড়া পৌছুলে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক তাহির গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আবুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়ন রেজি: ১১৫৫/১১৫৯ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোমরা স্থল বন্দর চত্বরে হ্যান্ডলিং শ্রমিক ইউনয়ন ১১৫৫ এর সভাপতি মো. আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বিএনপি নেতাবিস্তারিত পড়ুন
মনিরামপুরে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালের দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪৫) ও গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া (২৭)। আহতরা হলেন- মনিরামপুরের গোপালপুর গ্রামের মো. শোয়েব আক্তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জগন্নাথ দেব উল্টা রথযাত্রার মাধ্যমে নিজের বাড়ি ফিরে গেলেন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাসির বাড়ি থেকে নিজে বাড়ির উদ্দেশ্যে ফিরিয়ে যাওয়ার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের উল্টা রথযাত্রা সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে শহরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দির থেকে হাজার হাজার ভক্ত নিয়ে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দিরে ফিরে যান। সনাতন ধর্মের শাস্ত্র মতে, জগন্নাথ কলিযুগের ভক্তদের উদ্ধার করা। জগন্নাথ দেবের রশি টানার মাধ্যমে কল্যাণ রয়েছে। যুবক, বৃদ্ধা, তরুণ, শিক্ষার্থী সহ সব বয়সেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনা ও টাকা লুট

গাজী হাবিব, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে হিন্দু পরিবারের বারান্দার গ্রীলের তালা ভেঙে ঘরে ঢুকে তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের পর অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি সোনার গহনা ও ২২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকতাদল। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। জখম হওয়া পরিবারের সদস্যদের শনিবার (৫ জুলাই) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিগঞ্জবিস্তারিত পড়ুন
তালায় বৃদ্ধের আ*ত্মহ*ত্যা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় কালিপদ দাশ (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে। আজ শনিবার (৫ জুলাই) সকালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, শনিবার সকালে বাড়ি হতে ৫০০ গজ দূরে একটি আম বাগানে লুঙ্গি প্যাচিয়ে সে আত্মহত্যা করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন
জাতীয় বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন সাতক্ষীরার সামিউল আলিম তাজ

আব্দুর রহমান, সাতক্ষীরা: বিজ্ঞান চর্চা এখন আর শুধু পাঠ্যবইয়ের মাঝে সীমাবদ্ধ নেই। সেটি আজ বাস্তব উদ্ভাবনে রূপ নিচ্ছে সাতক্ষীরার উঠতি প্রজন্মের হাতে। এর জ্বলন্ত প্রমাণ রেখে গেলেন জেলারই কৃতী শিক্ষার্থী সামিউল আলিম তাজ। স¤প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এ জুনিয়র গ্রæপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সামিউল। সে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)-এর অষ্টম শ্রেণির ছাত্র। এই উদ্ভাবনী প্রকল্পে ভয়েস কমান্ডবিস্তারিত পড়ুন
বাংলাদেশ সফর বাতিল করল ভারত

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সফর স্থগিতের প্রথম সুস্পষ্ট ইঙ্গিত মেলে যখন বিসিবি তাদের সম্প্রচার স্বত্ব বিক্রির কার্যক্রম স্থগিত করে। প্রাথমিকভাবে ৭ জুলাই (সোমবার) ছিল টেকনিক্যাল বিডিংয়ের দিন, আর ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল আর্থিক বিডিং। ভারতের অভ্যন্তরীণ পরিবেশও বাংলাদেশের সফরের পক্ষে অনুকূল নয়। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এইবিস্তারিত পড়ুন
দণ্ডিত হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের কেউ দণ্ডিত হলে তাদের আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। শনিবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরাবিস্তারিত পড়ুন

