Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুরে আলমসাধু উল্টে চালক নিহত, আহত ১

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক মো. অহিদুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের আপন ভাই তহিদুর রহমান (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যশোর-মনিরামপুর সড়কের সতীঘাটা কামালপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অহিদুর রহমান মনিরামপুর থানার আমিনপুর মোল্লাপাড়া গ্রামের মৃত নুরুজ্জামান খোকনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- ভোরে মনিরামপুর থেকে আলমসাধু চালিয়ে যশোর সদর উপজেলার দিকে আসছিলেন দুইবিস্তারিত পড়ুন
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি উন্নয়ন ও শান্তি বজায় রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বাঁশদহা বাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। পরেবিস্তারিত পড়ুন
আমি নির্বাচিত হলে সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবো: আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে পারুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে পারুলিয়া বাসস্ট্যান্ডে শহীদ আসিফ চত্বরে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
নাগরিক অধিকার ও নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : এমপি হাবিব

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে পারুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
ইসলামী নেতৃত্বই সংকট উত্তরণের পথ—আজীজুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার বারবার পদদলিত হচ্ছে। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী নেতৃত্বই একমাত্র কার্যকর বিকল্প। বুধবার বিকেলে শার্শা উপজেলার গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আজীজুর রহমান বলেন,বিস্তারিত পড়ুন
অদম্য টি-টোয়েন্টি কাপে ক্রিকেটাররা কত টাকা পাবেন

আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। ফলে এই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের যে ম্যাচ ও আয়ের ঘাটতি তৈরি হয়েছে, তা আংশিকভাবে সামাল দিতেই তিন দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপ’ নামের এই প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ অংশ নিচ্ছে। প্রতিযোগিতার আগে দলগুলো ইতিমধ্যে শুরুবিস্তারিত পড়ুন
দেশের জন্য রক্ত দিবো জীবন দিবো কিন্তু চাঁদাবাজির জন্য ছেড়ে দিবো না- মুহাদ্দিস আব্দুল খালেক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘দেশ পরিবর্তনের জন্য জীবন দেওয়া সন্তানদের রক্তের ওপর দিয়ে কি চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ, ভাগবাটোয়ারা ও মামলা বাণিজ্য চলবে?’ প্রয়োজনে দেশের জন্য রক্ত দিবো জীবন দিবো কিন্তু চাঁদাবাজির জন্য ছেড়ে দিবো না সাতক্ষীরা সদর জামায়াতের উপজেলা দায়িত্ব বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দায়িত্বশীল বৈঠকে মুহাদ্দিস আব্দুল খালেক, ‘আমারা ন্যায়বিচার চায়,বিস্তারিত পড়ুন
তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলায় জেয়ালা পূর্বপাড়া নমশুদ্র ও রাজবংশীয় সর্বজনীন অষ্টম প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শাড়ি বিতরণ করেন সাংবাদিক আরিফ বিল্লাহ। ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিখিল সরকার ও প্রকাশ মণ্ডলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে দাওয়াতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপিরবিস্তারিত পড়ুন
উত্তরবঙ্গকে পরিণত করব আমরা কৃষিশিল্পের রাজধানীতে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে পরিণত করব আমরা কৃষিশিল্পের রাজধানীতে। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ বেকার থাকবে না সেদিন। যখন কৃষি বিপ্লব হবে সবাই কাজ পেয়ে যাবে তখন। বলবেন আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে। বুধবার কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন তিনি এ কথা। তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখবিস্তারিত পড়ুন

