শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অগ্নি নির্বাপনে কলারোয়ায় সিংগা হাইস্কুলে দমকল বাহিনীর প্রশক্ষিণ ও মহড়া

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নি নির্বাপন সহ দূর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক এক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স( দমকল বাহিনী )’র উদ্যোগে রবিবার(৬ নভেম্বর) সকাল ১০টায় স্কুল ফুটবল মাঠে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রশক্ষিণ ও অগ্নি নির্বাপণে প্রাথমিক মহড় প্রদর্শন করা হয়।

প্রশক্ষিণ প্রদান ও মহড়ার নেতৃত্ব দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ওবাইদুল্লাহ। প্রশিক্ষণে তিনি অগ্নি নির্বাপণে ভবন, বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যানবাহন ও বনভূমিতে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের আগুন নেভানো ও সেটির বিস্তার রোধে তাৎক্ষনিকভাবে কি কাজ করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় বিভিন্ন কলাকৌশল ও পদ্ধতি তুলে ধরেন।

মহড়া টিমের সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান, জুবায়ের, হাফিজুল ও সাখাওয়াত।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুল ইসলাম, আব্দুস সবুর, আঃ রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসিরন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার, বদরুজ্জাামন বদরু, শুভংকর মজুমদার, পলাশ হোসেন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ অসংখ্য ছাত্র- ছাত্র ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, দমকল বাহিনীর মহড়া শেষে শিক্ষার্থীদের মাধ্যমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত