বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপেক্ষা

তুমি বিহীন বিতৃষ্ণায় কাটে মোর প্রতিটি প্রহর
মনের আঙিনা শূন্য লাগে জনাকীর্ণ এই শহর।
তোমার প্রতীক্ষায় আকুল হয়ে মনটা থাকে ভার
করুণ সুরের মূর্ছনায় ভিজে মনোবীণার তার।

ভোরের আলোয়, ক্লান্ত দুপুরে কত স্বপ্নজাল বুনি
নিঝুম রাতের আঁধারের ঘোরে আকাশের তারা গুনি।
আজো বসে আছি তোমার অপেক্ষায় কত স্বপ্ন আশা
তোমার মাঝে হারিয়েছি মন সঁপেছি ভালোবাসা।

কতো গোলাপ শুকিয়ে গেলো এতোটুকু সময় পেলেনা
কতো রাত আর বসন্ত এলো; তুমি শুধু এলেনা!
নীল আকাশ, বিস্তীর্ণ মাঠ আর পাখিদের কলতানে
পরিশুদ্ধ স্নানে প্রার্থনায় বসি, মন বসেনা কোনখানে।

চোখ বন্ধ রেখে পাওয়ার আশে যখনই পুলকিত হই
রাত জেগে জেগে কত স্বপ্ন আঁকি; উদাস হয়ে রই!
মনে জাগে ভয়, ভীষণ সংশয় কে জানে কি হয়!
সিক্ত এ হৃদয় উদাস হয়ে যায় তবু তারে ভোলার নয়।

প্রাণের অস্তিত্ব বিনাশ হবে সাগর হবে মরুভূমি
আমার আহাজারি সবাই শোনে, শোন না শুধু তুমি।
বিমূর্ত সময়ের কল্পনা গুলোর অবসান কবে হবে!
সাঙ্গ হবেনা অপেক্ষার পালা, নিথর দেহ পড়ে রবে।

একই রকম সংবাদ সমূহ

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তিনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’

বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক সুরক্ষাবিস্তারিত পড়ুন

  • মফস্বল সাংবাদিকদের অবহেলা : কার দায়?
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা
  • খাল খনন কর্মসূচি: বাংলাদেশের স্বনির্ভরতার নতুন দিগন্ত
  • যেভাবে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
  • জলবায়ুর পরির্বতন : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ
  • আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট
  • পরিবেশগত হুমকির মুখে শহরগুলো
  • গাজী মোক্তার হোসেন: সাংবাদিকতার নিবেদিত প্রাণ
  • মহররম ও আশুরার শিক্ষা-তাৎপর্য
  • দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
  • প্রতিটি শিশু হোক সাবলীল পাঠক