বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে চীনা ব্যাংকে একাউন্ট থাকার কথা স্বীকার ট্রাম্পের

বিভিন্ন ইস্যু নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, চীনের ব্যাংকে তার একটি ব্যাংক একাউন্ট আছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের বলা হয়েছে, ওই একাউন্টটি নিয়ন্ত্রণ করে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট।

২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে তারা স্থানীয় পর্যায়ে এর বিপরীতে আয়কর দিয়েছে।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ ও ২০১৭ সালে মাত্র ৭৫০ ডলার আয়কর দিয়েছেন ট্রাম্প, যখন তিনি প্রেসিডেন্ট হন। রিপোর্টে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে চীনা ওই ব্যাংক একাউন্ট আয়কর দিয়েছে এক লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার।

এ বিষয়ে ট্রাম্পের এক মুখপাত্র বলেছেন, এশিয়ায় হোটেল ব্যবসাকে বিস্তৃত করার জন্য ওই একাউন্ট খোলা হয়েছিল।

ওদিকে ট্রাম্প অর্গানাইজেশনের একজন আইনজীবী অ্যালান গার্টেন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, যুক্তরাষ্ট্রে অফিস আছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্টের। স্থানীয় পর্যায়ের আয়কর দেয়ার জন্য তারা চীনের একটি ব্যাংকে একাউন্ট খুলেছে। তবে সেখানে কোনো বাণিজ্য, লেনদেন বা অন্য কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়নি ২০১৫ সাল থেকে। যদিও ওই একাউন্ট এখনও ওপেন আছে, তবে এটি আর কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের বহুবিধ ব্যবসায়িক লেনদেন আছে যুক্তরাষ্ট্র ও দেশের বাইরে। এর মধ্যে স্কটল্যান্ডে ও আয়ারল্যান্ডে রয়েছে গলফ কোর্স। আছে পাঁচ তারকা বিলাসবহুল হোটেল চেইন। বিদেশে-বিশেষ করে চীনে, বৃটেনে এবং আয়ারল্যান্ডের মতো বিদেশি ব্যাংকে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাংক একাউন্ট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩রা নভেম্বর।

তার আগে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও তার চীনা নীতির ঘোর সমালোচনা করছেন ট্রাম্প।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প